=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

IPL-র মাঝেই বাবা হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক, ছেলে হল না মেয়ে?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝেই বাবা হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব (Team India Captain)। আজ অর্থাৎ বৃহস্পতিবার, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সূর্যের স্ত্রী দেবিশা শেঠি। তবে ভারতীয় তারকার পরিবার যে বড় হচ্ছে তা আগেই আন্দাজ করতে পেরেছিলেন ক্রিকেটারের ভক্ত ও সমর্থকরা। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ভারতীয় তারকার স্ত্রী দেবিশা শেঠি যখন জনসমক্ষে এসেছিলেন তখনই তাঁকে বেবিবাম্প সহ দেখা যায়। এরপর থেকেই ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে সুখবর আসবে। অবশেষে মিটলো সেই অপেক্ষা।

দায়িত্ব বাড়ল সূর্যকুমারের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি পোস্ট ও কিছু রিপোর্ট মারফত জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবের পরিবারে কন্যা সন্তান এসেছে। আজই এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সূর্য স্ত্রী দেবিশা। এ নিয়ে অবশ্য ভারতীয় তারকা তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত কিছুই জানাননি। তবে এক্স হ্যান্ডেলে গৌরব গুপ্তা নামক এক ব্যক্তি সূর্যের পরিবার বড় হওয়ার খবর জানিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

বলাই বাহুল্য, 2016 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সূর্যকুমার যাদব এবং দেবিশা শেঠি। কমবেশি প্রত্যেকেই জানেন, নিজেদের কলেজ জীবনে দুজন দুজনের প্রেমে পড়েছিলেন তাঁরা। পরবর্তীতে সেই সম্পর্ক পরিণতি পায় বিবাহে। এর মাঝে আত্মীয় স্বজনদের কাছ থেকে নতুন সন্তান কবে আসছে বা শুভ খবর কবে পাবেন তা নিয়ে নানান কথা শুনতে হয়েছিল তাঁদের! অবশেষে মিটল সেই অপেক্ষা। দায়িত্ব বাড়ল ভারতীয় ক্রিকেটারের।

 

অবশ্যই পড়ুন: হার মানবে ব্রহ্মসও, মুহূর্তে ছাই হবে গোটা পাকিস্তান! আসছে ১০,০০০ কিমি পাল্লার মিসাইল

প্রসঙ্গত, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই মুহূর্তে খুব একটা ভাল অবস্থায় নেই সূর্যর দল মুম্বই ইন্ডিয়ান্স। 6 পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে রয়েছে তারা। আগামী রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে পরবর্তী ম্যাচ রয়েছে MI এর। যদিও কয়েকটি রিপোর্ট বলছে, সদ্য বাবা হওয়ায় এই ম্যাচে উপস্থিত নাও থাকতে পারেন স্কাই।

Leave a Comment