=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

KKR ছাড়া কোথাও খেলবেন না হার্দিক পান্ডিয়া! বড় পোস্ট নাইটদের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী মরসুমে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ছাড়া আর কোনও বলে খেলবেন না হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)! বিগত দিনগুলিতে এ নিয়ে জল্পনা চওড়া হলেও এবার খোদ শাহরুখ খানের দলের তরফে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট ভেসে এলো। আর তা দেখার পরই নাইট ভক্তদের অনেকেই ধরে নিয়েছেন 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতাতেই খেলতে পারেন পান্ডিয়া! মূলত হার্দিক পান্ডিয়া এবং বরুণ চক্রবর্তীর ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য লিখেছে KKR!

কলকাতাতেই খেলবেন হার্দিক পান্ডিয়া?

সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছে KKR। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে এই মুহূর্তে নিজেকে ফিট করার চেষ্টা করছেন হার্দিক পান্ডিয়া। সেখানেই রয়েছেন নাইট তারকা বরুণ চক্রবর্তীও। কলকাতা নাইট রাইডার্স দলের তরফে শেয়ার করা ভিডিওটিতে দেখা গিয়েছে, ওয়েটলিফটিং করছেন বরুণ। এমন সময় হঠাৎ সেখানে এন্ট্রি নিলেন হার্দিক পান্ডিয়া। পেছনে দাঁড়িয়ে নাইট তারকার অঙ্গভঙ্গি নকল করতে দেখা গেল পান্ডিয়াকে।

সমাজ মাধ্যমে দুই ভারতীয় তারকার খুনসুটির দৃশ্য পোস্ট করে তার ক্যাপশনে KKR লিখেছে, “অপেক্ষা করুন।” আর এমন পোস্ট দেখার পরই কেউ কেউ বিষয়টি হাসি মজার ছলে নিলেও নাইট ভক্তদের অনেকেই মনে করছেন, হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়ার ক্ষেত্রে কলকাতার তরফে এটিই প্রথম ইঙ্গিতপূর্ণ পোস্ট। যদিও শাহরুখ খানের দলের তরফে সরাসরি পান্ডিয়াকে সই করানো নিয়ে কিছুই জানানো হয়নি।

 

অবশ্যই পড়ুন:  সরকারি জমির মাটির বিক্রি, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে বড় নির্দেশ দিয়ে দিল আদালত

উল্লেখ্য, ইতিমধ্যেই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অজিঙ্কা রাহানে। ফলে অধিনায়ক শূন্যতায় ভুগছে কলকাতা। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বিগত দিনগুলিতে নামের প্রতি সুবিচার করতে পারেননি, হার্দিক পান্ডিয়া। এমতবস্থায় মনে করা হচ্ছে, হার্দিক পান্ডিয়াকে মুম্বই ছেড়ে দিলে তিনি আসতে পারেন নাইট শিবিরে!

Leave a Comment