সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছর আর নতুন মাস মানেই বদলে যায় একাধিক নিয়ম। ঠিক তেমনই আজ অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ থেকে দেশজুড়ে এমন কিছু আর্থিক বা প্রশাসনিক পরিবর্তন (January Month Rules Changed) হচ্ছে যেগুলি না জানলে বিপাকে পড়বেন আপনিও। হ্যাঁ, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে এই পরিবর্তনগুলি। আয়কর রিটার্ন থেকে শুরু করে প্যান-আধার লিঙ্ক, এলপিজি গ্যাসের দামে নিয়ে আসা হয়েছে বড়সড় পরিবর্তন। এমনকি রেলের টিকিট বুকিংয়েও নতুন নিয়ম চালু হচ্ছে আজ থেকে। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।
জমা দেওয়া যাবে না রিভাইজড ITR
আজ অর্থাৎ ১ জানুয়ারি, ২০২৬ থেকে আর্থিক বছর ২০২৫-২৬ এর জন্য রিভাইজড ইনকাম ট্যাক্স রিটার্ন আর জমা দেওয়া যাবে না। কারণ, ITR জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ৩১ ডিসেম্বর, ২০২৫। এরপর ভুল সংশোধনের জন্য জমা দিতে হবে আপডেটেড রিটার্ন কিংবা ITR-U। আর সেখানে অতিরিক্ত জরিমানাও লাগতে পারে।
প্যান-আধার লিঙ্ক
প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা শেষ সময়সীমা ছিল গত ৩১ ডিসেম্বর, ২০২৫। ১ জানুয়ারি, ২০২৬ থেকে আর প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা যাবে না। এমনকি যারা সময়ের মধ্যে করেননি, তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আয়কর রিটার্ন ফাইল করা যাবে না। পাশাপাশি জরিমানাও গুনতে হতে পারে।
এলপিজি সিলিন্ডারের দাম
প্রতিমাসের শুরুতেই তেল বিপণন সংস্থাগুলি এলপিজি গ্যাসের দাম পুনঃনির্ধারণ করে। ঠিক সে মতোই আজ অর্থাৎ ১ জানুয়ারি থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ১১১ টাকা করে। তবে ঘরোয়া সিলিন্ডারের দাম এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি।
আরও পড়ুন: সুকন্যা থেকে NSC, সহ প্রভিডেন্ট ফান্ড, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বাড়ল সুদের হার?
ডিজিটাল পেমেন্টে সুরক্ষা
ব্যাঙ্ক জালিয়াতি রুখার জন্য ইউপিআই বা মেসেজিং অ্যাপে এবার নতুন নিয়ম চালু করা হচ্ছে। হ্যাঁ, এবার ইউপিআই লেনদেনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো অ্যাপে সিম ভেরিফিকেশন আরও জোরদার করা হবে। কারণ, কেন্দ্র সরকারের লক্ষ্য একটাই- ডিজিটাল প্রতারণা রোধ করা।
রেল টিকিট বুকিং-এ নিয়ম
রেলওয়ে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ৫ জানুয়ারি, ২০২৬ থেকে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শুধুমাত্র আধার ভেরিফাইড ইউজাররা রেলের টিকিট বুকিং করতে পারবে। আর ১২ জানুয়ারি, ২০২৬ থেকে এই সময়সীমা বাড়িয়ে রাত বারোটা পর্যন্ত করা হবে।
অষ্টম পে কমিশন শুরু হওয়ার সম্ভাবনা
এখনও পর্যন্ত অষ্টম বেতন কমিশন শুরু হওয়ার আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হয়নি। কিন্তু সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছে ৩১ ডিসেম্বর, ২০২৫। আর নিয়ম অনুযায়ী অষ্টম বেতন কমিশনের কার্যকাল শুরু হতে পারে ১ জানুয়ারি থেকেই। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা প্রচুর উপকৃত হবে।
আরও পড়ুন: SIR শুনানিতে গ্রহণ করা হবে না ২০১০-র পর ইস্যু OBC সার্টিফিকেট! জানাল নির্বাচন কমিশন
ক্রেডিট স্কোর দ্রুত আপডেট
নতুন বছর থেকে ক্রেডিট স্কোর আপডেটের নিয়মেও আসছে বড়সড় পরিবর্তন। আগে ১৫ দিনে একবার ক্রেডিট স্কোর আপডেট করা যেত। কিন্তু এখন প্রতি সপ্তাহে একবার করে আপডেট করা যাবে। এর ফলে লোন পরিশোধ বা প্রিপেইমেন্ট করতে কোনও রকম সমস্যা হবে না।
এসবিআই ক্রেডিট কার্ডের লাউঞ্জ অ্যাক্সেসের নিয়ম
আগামী ১০ জানুয়ারি থেকে এসবিআই কার্ডের এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধায় আসছে বড়সড় পরিবর্তন। Set A কার্ডের ক্ষেত্রে লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া যাবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই, দিল্লি এবং পুনেতে। আর Set B কার্ডে লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া যাবে ভুবনেশ্বর, চন্ডিগড়, গোয়া, কোচি, ইন্দোর, জয়পুর, বরোদা, শ্রীনগর, বিশাখাপত্তনামে।
Alright, listen up! Axiebet888 is where it’s at if you’re into Axie Infinity betting. The interface is clean, easy to navigate, and they’ve got some decent odds. I’ve seen some wins, and some losses, naturally. Just remember to play responsibly! See for yourself: axiebet888