=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

NJP স্টেশনের কাছে ব্যাগ ভর্তি অস্ত্র! উদ্ধার ১৫০ রাউন্ড কার্তুজ, আতঙ্কে স্থানীয়রা

আনিষা চৌধুরী, কলকাতা: উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের কেন্দ্র নিউ জলপাইগুড়ি স্টেশন (New Jalpaiguri)। প্রতিদিন এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করেন অসংখ্য মানুষ। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা রাজ্য থেকেও পর্যটক ও সাধারণ যাত্রীরা এখানে আসেন। ফলে স্বাভাবিকভাবেই স্টেশন সংলগ্ন এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনবহুল। অথচ সেই স্টেশনের কাছেই এবার উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। জনবসতিপূর্ণ এমন একটি এলাকায় এই ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা।

কী কী উদ্ধার করেছে পুলিশ?

মঙ্গলবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন ইন্ডিয়ান অয়েলের আন্ডারপাসের কাছে পুলিশ আউটপোস্টের পাশে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা নিতাই শীল। বিষয়টি নজরে আসতেই তিনি নিউ জলপাইগুড়ি থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর ব্যাগটি পরীক্ষা করতেই তার ভিতরে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও কার্তুজের সন্ধান মেলে।

পুলিশের প্রাথমিক উদ্ধার সংক্রান্ত তথ্য অনুযায়ী, ব্যাগের ভিতরে একাধিক আগ্নেয়াস্ত্র এবং প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ ছিল। সেগুলি ব্যাগের মধ্যে সাজানো অবস্থায় রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। এত বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ স্টেশনের কাছে কীভাবে পৌঁছল, তা নিয়েই এখন নানা প্রশ্ন উঠছে।

ঘটনার পরই উদ্ধার হওয়া ব্যাগ এবং তার ভিতরে থাকা অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি এল, কারা সেগুলি সেখানে রেখে গেল এবং এর পিছনে কোনও অপরাধমূলক পরিকল্পনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা শুরু করেছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: টাকা ধার করে টুর্নামেন্টে অংশ নিতে পাঠান বাবা, জাতীয় স্তরে ব্রোঞ্জ জিতে দাম দিলেন ছেলে

তবে এই ঘটনা নতুন করে সাধারণ মানুষের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে। একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনের কাছে, এমনকি পুলিশ আউটপোস্টের পাশেই কীভাবে কেউ এত অস্ত্রশস্ত্র ফেলে রেখে যেতে পারে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখ্য, গত ২৬ অক্টোবরও এনজেপি স্টেশনে ট্রেনের মাধ্যমে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছিল রেলপুলিশ। ফলে পরপর এমন ঘটনায় স্টেশন সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment