অনন্যা সরকার, নয়াদিল্লি: দূষণ রুখতে পরিবেশ-বান্ধব ট্যাক্সি পরিষেবার (EV Taxi Service) চালু হয়ে গেল রাজধানীতে (New Delhi)। দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা পরিবহন মন্ত্রী পঙ্কজ সিং শুক্রবার (৫ জুন) ভিয়েতনামের কোম্পানি গ্রিন এসএম (Green SM)-এর ট্যাক্সি পরিষেবার উদ্বোধন করেন। এই উপলক্ষে এদিন ১,০০০ ইলেকট্রিক চালিত (EV) ট্যাক্সির র্যালি বের হয় ও ক্যাব কোম্পানির মোবাইল অ্যাপ্লিকেশনও লঞ্চ হয়। এই ইলেকট্রিক চালিত ট্যাক্সি পরিষেবা সরাসরি ওলা (Ola), উবার (Uber)-এর মতো জনপ্রিয় ক্যাব কোম্পানিগুলিকে টক্কর দেবে বলে আশা করা হচ্ছে।
গ্রীন মোবিলিটিতে আগ্রহী দিল্লি সরকার
পরিবেশ মন্ত্রী জানিয়েছেন, দিল্লি সরকার দূষণ কমানোর জন্য এই ধরনের সবুজ উদ্যোগকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এই উদ্যোগ নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করবে। এর পাশাপাশি, বিদ্যুতায়নের দিকে নেওয়া প্রতিটি পদক্ষেপই সুস্থ পরিবেশ গড়ে তুলতে ও নাগরিকদের জীবনযাত্রার সার্বিক উন্নতিতে সাহায্য করবে।
পরিবহন মন্ত্রী পঙ্কজ সিং বলেন, রাজধানীর নগর পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য গ্রীন মোবিলিটি একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠছে। দিল্লির ইভি পলিসির উদ্দেশ্যকে মেনে এই নতুন ট্যাক্সি পরিষেবা পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করতে, যানবাহনের দূষণ কমাতে ও সর্বোপরি বায়ুর মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুনঃ ডিজেল দূর, CNG-র থেকেও সস্তা E85 পেট্রোল লঞ্চ হল ভারতে, কম খরচে চলবে গাড়ি
ক্যাব কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রিন এসএম তাদের অ্যাপ-ভিত্তিক ইলেকট্রিক ট্যাক্সি সার্ভিসের অধীনে আগামী এক বছরের মধ্যে দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (NCR)-এ ১০,০০০ ট্যাক্সি চালানোর পরিকল্পনা করেছে। পাশাপাশি তাদের দাবি, ইলেকট্রিক ট্যাক্সির ভাড়া ওলা ও উবার ট্যাক্সির চেয়ে কম হবে।
The app performance is surprisingly fast. I didn’t experience any lag during my session today. Great job on the optimization fj777app
The registration process was a breeze. I love how the graphics look on my phone. 98jiliapp is definitely my new go-to for some quick fun.