অনন্যা সরকার, কলকাতা: অবশেষে ভারতে চালু হল অ্যাপল পে (Apple Pay) পরিষেবা। লক্ষ লক্ষ আইফোন ব্যবহারকারী অ্যাপলের এই ডিজিটাল পেমেন্ট পরিষেবাটির সুবিধা নিতে পারবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনও পিন, পাসওয়ার্ড বা ওটিপি ছাড়াই অনলাইনে পেমেন্ট করতে পারবেন। ব্যবহারকারীরা তাদের আইফোন ব্যবহার করে ট্যাপ-অ্যান্ড-পে (Tap and Pay) পদ্ধতিতে পিওএস (POS) মেশিনেও পেমেন্ট করতে পারবেন। তবে, এটিকে ইউপিআই (UPI)-এর মতো মতো নয়, তাই কিউআর (QR) কোড স্ক্যান করে অ্যাপল পে-এর মাধ্যমে পেমেন্ট করা যাবে না।
১২ বছর পর ভারতে শুরু হল Apple Pay-এর পরিষেবা
গত আগস্ট মাসেই জানা গিয়েছিল যে ভারতে অ্যাপল পে পরিষেবা চালুর হতে চলেছে। এই পরিষেবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিটি অ্যাক্সিস ব্যাংকের (Axis Bank) সঙ্গে পার্টনারশিপ করেছে। বর্তমানে, ইউজাররা অ্যাপল পে-তে অ্যাক্সিস ব্যাংকের ভিসা (Visa) বা মাস্টারকার্ড (Mastercard) যুক্ত করতে পারবেন। তারপর সহজেই অ্যাপল পে-এর মাধ্যমে অনলাইন বা ডিজিটাল পেমেন্ট করা যাবে। এই ফিচারটি শুধু অ্যাপল আইফোনেই নয়, অ্যাপল ওয়াচ (Apple Watch) এবং আইপ্যাডগুলিতেও (iPad) অ্যাক্সেস করা যাবে।
কীভাবে ব্যবহার করবেন?
অ্যাপল পে ফিচারটি ব্যবহার করার জন্য আপনার কাছে আইফোন এক্সআর (iPhone XR) বা তার পরবর্তী মডেলের ফোন থাকতে হবে। প্রথমে আইফোনে অ্যাপল পে অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর, অ্যাপে গিয়ে ‘+’ আইকনে ট্যাপ করে প্রতিটি ধাপ অনুসরণ করে অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড সংযুক্ত করতে হবে। এরপরই আইফোনে অ্যাপল পে পরিষেবাটি ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: মহিলাদের ফ্রি বাস পরিষেবা দিয়ে নাজেহাল! রাজ্যের কাছে ২৫ কোটি চাইল NBSTC
অ্যাপল পে দিয়ে পেমেন্ট করার জন্য, ইউজারকে ফেস আইডি, টাচ আইডি ব্যবহার করতে হবে অথবা সাইড ও হোম বোতামে ডাবল-ট্যাপ করতে হবে। অ্যাপল পে অফলাইন কেনাকাটার পাশাপাশি নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে অনলাইন কেনাকাটার জন্যও ব্যবহার করা যায়।
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই পেমেন্ট পরিষেবাটি সম্পূর্ণ নিরাপদ। পেমেন্ট করার সময় কোনও ওটিপি বা পিনের প্রয়োজন হবে না। ব্যবহারকারীদের ডিভাইসেই অথেনটিকেশন করতে হয়। ইউজারদের পিন এবং পাসওয়ার্ড কোনও কোম্পানির ডেটা বা সার্ভারে রেকর্ড করা হয় না, যা এটিকে সম্পূর্ণরূপে নিরাপদ করে তোলে। অ্যাপল পে পরিষেবাটি ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশে চালু হয়েছিল। বহু ইউজার তাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের কেনাকাটায় এই ফিচারটি ব্যবহার করেন।