=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

UPI পেমেন্টই হল কাল! চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে নয়া মোড়, খেলা শেষ খুনিদের?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুরের ঘটনায় নয়া মোড় (Suvendu Adhikari)। এবার চন্দ্রনাথ রথের খুনিদের খুঁজে দেবে ডিজিটাল ফুটপ্রিন্ট! জানা যাচ্ছে, গত 6 তারিখ মধ্যমগ্রামে ঘটে যাওয়া ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে পুলিশের হাতে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সূত্রের খবর, এদিন বালি টোল প্লাজায় UPI ব্যবহার করে পেমেন্ট করেছিলেন শুভেন্দু অধিকারীর PA এর খুনিরা! হত্যাকাণ্ডের আগে অপরাধীদের গাড়িটি বালি টোল প্লাজা দিয়ে এসেছিল। আশা করা হচ্ছে এবার, এই সূত্র ধরেই ঘাতকদের দরজায় পৌঁছতে পারবে পুলিশ।

মিলেছে সিসিটিভি ফুটেজও

হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে এসেছে অপরাধীদের আরেকটি সিসিটিভি ফুটেজও। জানা যায়, খুনিদের গাড়িটি যখন বালি টোল প্লাজা অতিক্রম করছিল ঠিক সেই সময় ওই টোল প্লাজার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল গাড়ি সহ আরোহীরাও। কয়েকজনের মুখও নাকি টোল প্লাজার সিসিটিভিতে ধরা পড়েছে। অনেকেই আশা করছেন, এবার হয়তো এই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই অপরাধীদের কাছে পৌঁছবে পুলিশ।

এখানেই শেষ নয়, জানা গিয়েছে অপরাধীরা টোল দেওয়ার সময় UPI পেমেন্ট অপশন ব্যবহার করেছিলেন। এর ফলে হত্যাকারীদের ফোন নম্বর সহ বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে। মনে করা হচ্ছে, এর ফলে তদন্ত কিছুটা হলেও সহজ হয়ে গেল। এখন দেখার, সিসিটিভি ফুটেজ সহ UPI পেমেন্টের গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করে আসল খুনিদের আইনের আওতায় নিয়ে আসা যায় কিনা।

অবশ্যই পড়ুন: একাই ছয় দলকে পরাস্ত করে অভিষেক শর্মার রেকর্ড গুঁড়িয়ে দিলেন বৈভব সূর্যবংশী

উল্লেখ্য, গত বুধবার রাতে, মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় গাড়ি দাঁড় করিয়ে চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন দুষ্কৃতীরা। যে ঘটনায় হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছিল তাঁর। শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের খুনের ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি ঝাড়খন্ড থেকে নিয়ে আসা হয়েছিল। অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল এই হত্যাকাণ্ড। যাঁরা এই কাজে যুক্ত ছিলেন তাঁরা অত্যন্ত দক্ষ। যদিও ইতিমধ্যেই ডিজিটাল সূত্র ধরে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করার পরই উত্তরপ্রদেশে পৌঁছে যায় রাজ্য পুলিশের স্পেশাল টিম। সেখানেই জোর কদমে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

Leave a Comment