=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অক্সিজেন নয়, বিদ্যুৎ দিচ্ছে এই গাছ! জানুন সোলার ট্রির বিশেষত্ব

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি কখনও ভেবে দেখেছেন যে গাছ অক্সিজেন না দিয়ে সরাসরি বিদ্যুৎ প্রদান করবে? ভাবতে অবাক লাগলেও এক্কেবারে সত্যি। আসলে এটি সাধারণ কোনও গাছ নয়। বরং এই গাছটিকে বলা হচ্ছে সোলার ট্রি বা সৌর গাছ (Solar Tree)। হ্যাঁ, গাছের আকৃতিতে তৈরি সোলার প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে ডালপালা। যেটি সরাসরি বিদ্যুৎ উৎপন্ন করে, এবং এই বিদ্যুৎ দিয়ে বাড়ির নিত্য ব্যবহৃত লাইট, ফ্যান, ফ্রিজ ইত্যাদি চালানো যাবে। এমনকি এতে বিদ্যুতের খরচ সম্পূর্ণ শূন্য। কোথায় রয়েছে এই প্রযুক্তি? জানুন বিস্তারিত।

গাছ থেকে উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ

সম্প্রতি দিল্লিতে এরকম একটি সোলার ট্রি স্থাপন করা হয়েছে, যা নিয়ে প্রযুক্তি মহলে তৈরি হয়েছে তুমুল শোরগোল। এটি অবিকল গাছের মতোই দেখতে, কিন্তু এর ডালপালাগুলিতে পাতার পরিবর্তে রয়েছে সোলার প্যানেল। এমনকি সবথেকে বড় ব্যাপার, সাধারণ সোলার প্যানেল বসাতে যে পরিমাণ জায়গার প্রয়োজন পড়ে, সেখানে এই সোলার ট্রি অনেক কম জায়গা নেয়। আর সারাদিন ধরেই বিভিন্ন কোণ থেকে সূর্যালোক শোষণ করতে পারে, এবং তা থেকে বিদ্যুৎ উৎপন্ন করে।

তবে হ্যাঁ, এটি আসল গাছ না হলেও এর আকৃতি এবং নকশার কারণেই এর নামকরণ করা হয়েছে সোলার ট্রি। আর এটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ লোহা দিয়েই। তার উপর সিস্টেমের প্রয়োজন আর ক্ষমতা অনুযায়ী সৌর প্যানেল বসানো হয়েছে। জানা যাচ্ছে, এই প্যানেলগুলি থেকে উৎপন্ন ডিসি বিদ্যুৎ সরাসরি ইনভার্টারে পাঠানো হয়, যা থেকে উৎপন্ন হয় এসি কারেন্ট। এমনকি এটি অফিস থেকে শুরু করে বাড়ি বা বিভিন্ন জায়গায় ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন: কেন অন্নপূর্ণা যোজনায় নাম বাদ? জানতে এবার আন্দোলনের ডাক

কতটা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে সোলার ট্রি?

যেমনটা জানা যাচ্ছে, একটি সোলার ট্রির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সেখানে স্থাপিত প্যানেল সংখ্যার উপরে নির্ভর করে। যদি সোলার ট্রি মাঝারি কিংবা ছোট আকারের হয়, তাহলে এর ক্ষমতা ৩ কিলোওয়াট থেকে ৫ কিলোওয়াট পর্যন্ত হতে পারে। এমনকি তা দিয়ে দৈনিক ১২ থেকে ২০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যায়। কিন্তু বড় বড় বাণিজ্যিক সোলার ট্রি-গুলির ক্ষমতা আরও বেশি হয়। হ্যাঁ, সেগুলি আনুমানিক ১০ কিলোওয়াট বা তার বেশি হতে পারে। এমনকি সেগুলি থেকে দৈনিক ৪০ থেকে ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যায়।

Leave a Comment