=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অগ্নিবীরদের ২০% সংরক্ষণ, স্কুল-কলেজে NCC প্রশিক্ষণ! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে এসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির পাঁচটি প্রকল্পের শুভ সূচনা হয়েছে আজ। সেখানে দাঁড়িয়ে বাংলায় ৩৪০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে তার পাশাপাশি পূর্বতন সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া এনসিসি এবং অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা করলেন তিনি। এবার দেওয়া হবে তাদের সংরক্ষণ।

এনসিসি ও অগ্নিবীর নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগের সরকারের আমলে বন্ধ হয়ে গিয়েছিল এনসিসি কর্মসূচি। তবে এবার আরও বেশি সংখ্যক স্কুল-কলেজে নতুন করে এনসিসি চালু করার উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তা নিয়ে তিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-র সঙ্গে আলোচনা করেছেন বলেই জানিয়েছেন। এমনকি প্রতিরক্ষা মন্ত্রী এ বিষয়ে আশ্বাস দিয়েছেন বলেও খবর। পাশাপাশি রাজ্য সরকার খুব শীঘ্রই প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি পাঠাবে।

এদিকে এনসিসির পাশাপাশি এবার অগ্নিবীরদের সংরক্ষণ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, অগ্নিবীরদের জন্য রাজ্যে ২০ শতাংশ সংরক্ষণ প্রয়োজন। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-র সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রাক্তন সেনা কর্মীদের নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। তিনি আরও জানিয়েছেন, আগামী দিনে অগ্নিবীরদের প্রথম ব্যাচ রাজ্যে এলে তাদেরকে এই কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: কলকাতার পর অন্যান্য জেলাতেও মিড-ডে মিল দেবে ইসকন, বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের

এমনকি মুখ্যমন্ত্রীর কথায় এদিন তারাতলা বিপর্যয় নিয়েও উদ্বেগের সুর শোনা যায়। তিনি জানিয়েছেন, তারাতলার ওই ঘটনার পর বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে অর্জুন বাহিনী তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মোট ২০০ জন প্রাক্তন সেনা কর্মীকে নিয়ে এই বাহিনী তৈরি হবে। সেক্ষেত্রে কলকাতায় থাকবে ১০০ জন, দার্জিলিংয়ের পাহাড়ে থাকবে ৫০ জন, এবং কাকদ্বীপ এলাকায় থাকবে ৫০ জন। আধুনিক সরঞ্জাম আর প্রশিক্ষণের মাধ্যমেই এই বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যে সাহায্য করবে। এমনকি সেপ্টেম্বর মাস থেকেই এই বাহিনীর কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Comment