=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর আত্মীয়র বাড়িতে হানা পুলিশের, উদ্ধার কোটি কোটি টাকা ও সোনা

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের খবরের শিরোনামে বীরভূমের (Birbhum) পাথর ব্যবসায়ী অনুব্রত ঘনিষ্ঠ টুলু মন্ডল। গতকাল ব্যবসায়ীর এক ঘনিষ্ঠ আত্মীয়র বাড়িতে হানা দেয় পুলিশ। এমনকি রাতভর চলে অভিযান। আর অভিযান শেষে ওই বাড়ি থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল নোট, এমনকি সোনা গয়না। এই বিপুল পরিমাণ টাকার উৎস কী তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকি টাকা গোনার জন্য পাঁচটি মেশিন আনতে হয় পুলিশকে।

অনুব্রত ঘনিষ্ঠর বাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট

আসলে গতকাল আচমকা মোহম্মদ বাজারের দেউচা এলাকার বাসিন্দা টুলুর আত্মীয় মিনার মন্ডলের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। সেখান থেকেই চলে তল্লাশি অভিযান। এমনকি রাত গড়িয়ে সকাল হলেও তল্লাশি চালিয়ে যান আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, ওই বাড়ি থেকে বান্ডিল বান্ডিল নোটের পাশাপাশি প্রায় ৮ থেকে ১০ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। আর নগদ বলতে গেলে ৩০ থেকে ৩২ কোটি টাকা উদ্ধার করেছে তারা। কিন্তু এত পরিমাণ টাকা এবং সোনা কোথা থেকে এল, এ বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ।

এদিন প্রথমেই গোটা বাড়ি ঘিরে ফেলে পুলিশ। তারপরেই শুরু হয় তল্লাশি অভিযান। স্থানীয় সূত্র অনুযায়ী খবর, মিনার মন্ডল পেশায় একজন সরকারি বাস চালক। তবে টুলু মন্ডলের সঙ্গে খাদান ব্যবসার সঙ্গে জড়িত তিনি। হ্যাঁ, এলাকার বেশ পরিচিত পাথর ব্যবসায়ী মিনার মন্ডল। এদিকে সবথেকে বড় ব্যাপার, তৃণমূল জমানায় টুলু মন্ডলের সঙ্গে অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠতা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই সূত্রে প্রশ্ন উঠছে, তাহলে কি কেষ্টর সঙ্গে কোনও যোগসূত্র আছে? যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি পুলিশ।

আরও পড়ুন: “সুপ্রিম কোর্টের রায় গ্রহণযোগ্য নয়…” ফের দেশজুড়ে আন্দোলনের ডাক ককরোচদের

উল্লেখ্য, টুলু মন্ডলের বিরুদ্ধে পাথর খাদান চালানোর অভিযোগ রয়েছে তৃণমূল জমানায়। এমনকি গরু পাচার মামলাতেও জড়িত ছিলেন তিনি। তবে ২০২২ সালে তাঁকে তলব করে ইডি। কিন্তু মিনার মন্ডলের বাড়ি থেকে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ টাকা এবং সোনার সঙ্গে টুলু মন্ডলের কোনও যোগসূত্র আছে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকি সাঁইথিয়ার বিজেপির বিধায়ক কৃষ্ণকান্ত সাহা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

Leave a Comment