=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অন্নপূর্ণা যোজনায় ফের আবেদন, কবে থেকে শুরু ফর্ম ফিলাপ? জানুন

আনিষা চৌধুরী, কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বড় খবর। দীর্ঘদিন আবেদন প্রক্রিয়া বন্ধ থাকার পর ফের এই প্রকল্পে নতুন করে আবেদন করার সুযোগ দিচ্ছে সরকার (Government of West Bengal)। নথিপত্র যাচাইয়ের কারণে এতদিন অনলাইন ও অফলাইনে আবেদন নেওয়ার প্রক্রিয়া বন্ধ ছিল। এবার সেই প্রক্রিয়া ফের চালু হচ্ছে। যোগ্য হওয়া সত্ত্বেও এতদিন যারা বঞ্চিত থেকেছেন, এবার তারাও মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।

কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া?

নতুন করে আবেদনের ক্ষেত্রে বিশেষ জনকল্যাণ শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। আগামী ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘সেবা সেতু অভিযান’। এই শিবিরে অন্নপূর্ণা যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করা যাবে। একইসঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যাচাই এবং প্রকল্প সংক্রান্ত সমস্যার সমাধানের ব্যবস্থাও থাকবে বলে জানা গিয়েছে।

২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত তিন দিন ধরে চলবে এই ‘সেবা সেতু অভিযান’। কলকাতার ১৬টি বরো (Borough) এবং রাজ্যের বিভিন্ন ব্লক, পুরসভা ও পুর এলাকায় এই বিশেষ শিবির আয়োজন করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনা ছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিষান ক্রেডিট কার্ড, পিএম কিষান স্বনিধি-সহ একাধিক কেন্দ্র ও রাজ্য সরকারি প্রকল্পের পরিষেবা মিলবে।

শিবিরে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরকারি আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিভিন্ন প্রকল্পের ফর্ম দেওয়া, আবেদন গ্রহণ এবং প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার ব্যবস্থা থাকবে। ফলে অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে ইচ্ছুক মহিলারা এই শিবিরে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পর্কে জানতে ও আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: “হিন্দু-মুসলিম করবেন না, ৭০-৩০…” রেজিনগর থেকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

এর পাশাপাশি আগামী নভেম্বর-ডিসেম্বরেও ফের জনকল্যাণ শিবির আয়োজনের কথা ঘোষণা করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত ও পুরসভা স্তরে আয়োজিত সেই শিবিরেও অন্নপূর্ণা যোজনা-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে নতুন করে আবেদন করার সুযোগ থাকবে। অর্থাৎ, ২ অক্টোবরের ‘সেবা সেতু অভিযান’-এর পাশাপাশি পরবর্তী জনকল্যাণ শিবিরগুলিতেও অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সুযোগ থাকবে বলে জানা যাচ্ছে।

Leave a Comment