=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অন্নপূর্ণা যোজনা না পেয়ে ব্লক অভিস ভাঙচুর, মারধর! গ্রেফতার ২ মহিলা সহ ৩

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না পাওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ, আন্দোলন। কোথাও বিডিও অফিস ঘেরাও করছেন মহিলারা, কোথাও এসডিও অফিস, আবার কোথাও পৌরসভা। তাঁদের একটাই দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নাম। যদিও রাজ্য সরকারের আশ্বাস, একজনও যোগ্য উপভোক্তা এই প্রকল্প থেকে বাদ পড়বে না। তবে সেই বিক্ষোভ প্রদর্শনের জন্যই এবার দুই মহিলা সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ।

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ দেখানোয় গ্রেফতার দুই মহিলা

ঘটনা করিমপুরের। অভিযোগ, শুক্রবার করিমপুর ২ ব্লক প্রশাসনিক দফতরে শতাধিক মহিলা এবং পুরুষ অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন করেন। এমনকি অফিসের মূল গেটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি সরকারি কর্মীদের মারধর, প্রশাসনিক কাজকর্মে বাধা এবং কাগজপত্র ছিঁড়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ব্লক প্রশাসনের তরফ থেকে করিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল দুই মহিলা সহ তিনজনকে গ্রেফতার করেছে করিমপুর থানার পুলিশ।

জানানো হয়, বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন ব্লক অফিসের ভিতরে ঢুকেই সরকারি কর্মচারীদের মারধর করা শুরু করে। এমনকি কাগজপত্র ছিঁড়ে দিয়ে সরকারি কাজে বাধা দেওয়া হয়। সেই সূত্র ধরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। রবিবার রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, অন্নপূর্ণা যোজনার টাকা নির্ধারিত সময়ে ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকার অভিযোগেই তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

আরও পড়ুন: ২০২৯-এ এক দেশ এক ভোট? একসাথে নির্বাচনে সায় দিচ্ছে বিরোধীরাও

তবে শুধু করিমপুর নয়, বরং রাজ্যের একাধিক জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আন্দোলনে নেমেছেন মহিলা থেকে শুরু করে পুরুষরা। এদিন কালিগঞ্জ ব্লক অফিস চত্বরে বিক্ষোভে সামিল হয়েছিল সিপিএমের সমর্থকরা। এমনকি সেখানে কয়েকশো মহিলা অংশগ্রহণ করেন। বিডিও অফিসের সামনে জড়ো হয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে থাকেন তারা। যদিও রাজ্য সরকার বারবার আশ্বাস দিচ্ছে, উপভোক্তাদের তথ্য ভেরিফিকেশন করে ৩১ তারিখের মধ্যেই যোগ্যদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।

Leave a Comment