অপারেশন সিঁদুরে পাকিস্তানকে সমর্থন, এবার ভারতের কাছাকাছি আসতে চাইছে তুরস্ক!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতবছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে দুহাত তুলে সমর্থন করেছিল তুরস্ক (India-Turkey Relations)। ভারতের সমস্ত উপকার ভুলে গিয়ে ইসলামের দেশের পাশে দাঁড়িয়েছিল আঙ্কারা। এবার সেই দেশই হঠাৎ ভারতের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে। কাছে আসতে চাইছে নয়া দিল্লির। কিন্তু কেন? ঠিক কোন কারণে ভারতের সাথে দিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে চাইছে পাকিস্তানের বন্ধু হিসেবে পরিচিত তুরস্ক? নতুন কোনও মতলব নয়তো?

বৈঠকে অংশ নিয়েছে ভারত এবং তুরস্ক

IANS এর রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বুধবার নয়া দিল্লিতে ভারত ও তুরস্ক তাদের দ্বাদশ পররাষ্ট্র দপ্তর পরামর্শ অধিবেশনে অংশগ্রহণ করেছিল। রাজধানীর বুকে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বারিশ আকিনচিরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিমা বিষয়ক সচিব সিবি জর্জের মধ্যে একটি বৈঠক হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে অনুষ্ঠিত ওই বৈঠকে ভারত এবং তুরস্কের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, প্রযুক্তি এবং উদ্ভাবন, জ্বালানি, শিক্ষা এবং সংস্কৃতিক সহযোগিতা, জনগণের মধ্যে সম্পর্ক এবং অন্তসীমা সন্ত্রাসবাদ মোকাবিলা সহ একাধিক ক্ষেত্রে দ্বীপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।

সূত্রের খবর, ওই বৈঠকেই দুই পক্ষ আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়েও নিজেদের মতামত ভাগ করে নিয়েছে। বলাই বাহুল্য, এর আগে 2022 সালে ভারত এবং তুরস্কের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছিল। তারপর গতকাল দুই দেশ পরবর্তী বৈঠক তুরস্কে আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছে।

কেন ভারতের কাছাকাছি আসতে চাইছে তুরস্ক?

ভারতের সাথে পাকিস্তানের বন্ধু তুরস্কের সম্পর্ক শক্তিশালী করার নেপথ্যে একাধিক উদ্দেশ্য রয়েছে। এরমধ্যে প্রথমটি আসলে ভারত এবং তুরস্কের মধ্যে প্রায় 10 বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। মূলত সে কারণেই ভারতের মতো একজন বাণিজ্যিক অংশীদারকে হারাতে চায়না এই দেশ। তুরস্ক চাইছে ভারত তাদের দেশে আরও বেশি বিনিয়োগ করুক। আসলে ব্যবসায়িক স্বার্থেই ভারতের কাছাকাছি আসতে চাইছে এই দেশ।।

অবশ্যই পড়ুন: ফের ডলারের বিপরীতে মান বদল ভারতীয় টাকার, এখন রেট কত?

এখানেই শেষ নয়, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার পরই তুরস্ক ভারতের সাথে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহ প্রকাশ করছে। পাশাপাশি ভারতের বিশ্বব্যাপী প্রভাব বৃদ্ধির সাথে সাথেই আঙ্কারা নয়াদিল্লির সাথে সম্পর্ক উন্নত করতে প্রবল আগ্রহী। গত বছর পাকিস্তানকে সমর্থন করে বড় বিপদে পড়েছিল তুরস্কের পর্যটন শিল্প। ভারতীয়দের বয়কটের শিকার হওয়ায় ব্যবসায়িক দিক থেকে ব্যাপক ক্ষতি হয়েছিল এই দেশের। সে কারণেই ভারতের সাথে সম্পর্ক উন্নত করে ফের ভারতীয় পর্যটকদের কা

Leave a Comment