অবশেষে চালু হল হলদিয়া-দুর্গাপুর বাস পরিষেবা, জানুন রুট ও সময়সূচি

সহেলি মিত্র, কলকাতা: অপেক্ষার অবসান, অবশেষে হলদিয়া থেকে দুর্গাপুর (Haldia Durgapur Bus) যাওয়ার আরও একটি বাস পরিষেবা শুরু হল। নতুন এই বাস পরিষেবার ফলে দুই জেলার মানুষ দারুণভাবে লাভবান হবেন। একদম ঝাঁ চকচকে বাস পরিষেবা সোমবার থেকে শুরু হয়েছে। রয়েছে আরামদায়ক সিটের ব্যবস্থাও, ফলে যাত্রীদের আর অসুবিধা হবে না ভ্রমণের সময়ে। এই বাসের দাবি দীর্ঘদিনের ছিল যাত্রীদের। অবশেষে সকলের সেই ইচ্ছেপূরণ করল একটি সুপরিচিত বাস সংস্থা।

হলদিয়া টু দুর্গাপুর নাইট সার্ভিস বাস পরিষেবা শুরু

বাসটি হলদিয়া থেকে দুর্গাপুর যাওয়ার পথে হলদিয়া টাউনশিপ বাসস্ট্যান্ড, রানিচক, দুর্গাচক, চৈতন্যপুর, মহিষাদল, নন্দকুমার বাজার, তমলুক, মেছেদা স্টেশন, সিদ্ধা বাজার, মেছোগ্রাম, কেশাপাট, খুকুড়দহ, গৌরা, সুলতাননগর, বকুলতলা, দাসপুর, ঘাটাল, বরদা চৌকান যাবে। এছাড়াও ক্ষীরপাই, কালিকাপুর, চন্দ্রকোনা টাউন, চন্দ্রকোনা রোড, গড়বেতা, বাঁকুড়া বাইপাস, বেলিয়াতোড়, বড়জোড়া, দুর্গাপুর স্টেশন, দুর্গাপুর সিটি সেন্টারে থামবে বাসটিস। এটি একটি নাইট সার্ভিস বাস। এতে আপনি পুশব্যাক সোফা সিট পাবেন।

বাসের সময়সূচি কী?

সময়সূচি সম্পর্কে বললে, রিপোর্ট অনুযায়ী, বাসটি হলদিয়া টাউনশিপ বাসস্ট্যান্ড থেকে ছাড়বে রাত ১২:০৫ মিনিটে, মেছেদা থেকে ছাড়বে রাত ২:১৫ মিনিটে, ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে ছাড়বে রাত ৩:৪৫ নাগাদ, চন্দ্রকোনা রোড থেকে ছাড়বে ভোর ৫:০৫ নাগাদ। এরপর দুর্গাপুর থেকে হলদিয়া ফেরার সময় দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছাড়বে সকাল ১১:১০ মিনিটে,দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ড থেকে ছাড়বে ১১:৫০ মিনিটে, বাঁকুড়া বাইপাস থেকে ছাড়বে -দুপুর ১২:৫০ নাগাদ।

আরও পড়ুনঃ বন্ধ হয়ে যাচ্ছে এই রেশন কার্ড, এখনই এভাবে চেক করুন স্ট্যাটাস

এরপর চন্দ্রকোনা রোড থেকে ছাড়বে দুপুর ৩:১৫ মিনিটে, ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে ছাড়বে বিকেল ৪:৩০ মিনিটে, মেছেদা থেকে ছাড়বে সন্ধে ৬:১০ মিনিটে। অগ্রিম সিট বুকিং ও অন্যান্য বিস্তারিত জানতে যোগাযোগ করতে আপড়েন 𝟕𝟒𝟕𝟖𝟐𝟗𝟒𝟎𝟖𝟕/𝟗𝟔𝟕𝟗𝟏𝟑𝟑𝟗𝟑𝟐 নম্বরে। আপনাদের জানিয়ে রাখি, হলদিয়া থেকে মেছেদা, ঘাটাল, চন্দ্রকোনা রোড, বাঁকুড়া বাইপাস হয়ে সরাসরি দূর্গাপুর যাওয়ার রাত্রিকালীন প্রথম বাস পরিষেবা।

Leave a Comment