=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অবশেষে নৈহাটি স্টেশনে বসছে লিফট-এস্কালেটর, সুখবর শোনাল রেল

প্রীতি পোদ্দার, কলকাতা: নৈহাটিবাসীদের জন্য বিরাট সুখবর, অবশেষে স্টেশনে (Naihati Station) যাত্রীদের সুবিধার্থে লিফট এবং এস্কালেটরের কাজ শুরু হতে চলেছে। বিগত বেশ কয়েকদিন ধরেই অতিরিক্ত ভিড়ের জেরে যাতায়াতে বেশ সমস্যা দেখা দিয়েছিল সাধারণের (Passengers)। আর সেই সমস্যা নিয়ে বারবার অভিযোগ জানানো হয়েছিল। তাই সেই সমস্যা নিয়ে বিধায়ক সনৎ দে (Sanat Dey) রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছিলেন। তাতেই হল কাজ। অবশেষে নৈহাটি স্টেশনে হতে চলেছে নতুন লিফট বা এস্কালেটর।

অশ্বিনী বৈষ্ণবকে চিঠি বিধায়ক সনৎ দে-র

সোশ্যাল মিডিয়ার দৌলতে দিনের পর দিন নৈহাটির বড়মার মন্দিরে ভিড় বাড়ছে। অধিকাংশ দর্শনার্থীই ট্রেনে আসা-যাওয়া করেন। তার উপর সঙ্গে রয়েছে স্থানীয় এলাকার ভিড়, আর তাতেই স্টেশনে বেশ চাপ বাড়ে এবং সমস্যায় পড়েন বয়স্করা। অধিকাংশ আপ এবং ডাউন ট্রেন তিন, চার, পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। তাই তিন, চার, পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাওয়া-আসা করার জন্য যাত্রীদের ওভারব্রিজ পার করে আর বি সি রোড বা অরবিন্দ রোডে যেতে, আসতে হয়। কিন্তু ভিড় থাকায় খুব সমস্যা হয়। তাই প্রতিটি প্লাটফর্মে লিফট বা এস্কালেটর তৈরির জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছিলেন নৈহাটির বিধায়ক সনৎ দে।

চিঠিতে কী লিখেছিলেন বিধায়ক?

চিঠিতে বিধায়ক সনৎ দে জানিয়েছিলেন, “নৈহাটির বড়মার মন্দিরে দিন দিন ভিড় বাড়ছে। এদিকে বয়স্ক মানুষ এবং বিশেষভাবে সক্ষমদের ট্রেন থেকে নেমে অরবিন্দ রোডে আসতে খুব সমস্যা হচ্ছে। তারউপর ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে একটি এস্কালেটর দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এদিকে নতুন করে ছয় নম্বর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সেখানে নৈহাটি লোকাল দাঁড়ায়। একটি ওভারব্রিজও তৈরি করা হচ্ছে। এখনো শেষ হয়নি তার কাজ। তাই রেলযাত্রীদের সুবিধার্থে প্রতিটি প্ল্যাটফর্মে একটি করে লিফট বা এস্কালেটর তৈরি করা হোক।” আর এবার সেই অনুরোধ রাখল ভারতীয় রেল।

অবশেষে মিলল সমাধান

সম্প্রতি বিধায়ক সনৎ দে তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “ কয়েকদিন আগেই আমি ভারতের রেল মন্ত্রক কে চিঠি দিয়ে নৈহাটি স্টেশনে চলমান সিঁড়ি এবং লিফট বসানোর জন্য আবেদন জানিয়ে চিঠি দিই। সেই চিঠির প্রেক্ষিতে রেলের তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে, যে অতিদ্রুত নৈহাটি স্টেশনে লিফট্ এবং এস্কালেটরের কাজ অতি দ্রুত শুরু হতে চলেছে। নৈহাটির সাধারণ মানুষের স্বার্থে এই ছোট ছোট অথচ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমি সব সময় সক্রিয় রয়েছি, থাকবো। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমার কাজের প্রেরণা।”

আরও পড়ুন: তালসারিতে মৃত্যু, আজ তমলুকে রাহুল ব্যানার্জির দেহর ময়নাতদন্ত, প্রকাশ্যে বহু তথ্য

প্রসঙ্গত, নৈহাটিকে মডেল স্টেশন রূপে তৈরি করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল, সেজন্য পূর্ব রেলের DRM কিছুদিন আগে স্টেশন পরিদর্শন করে গিয়েছিলেন। যদিও এখনও অভিযোগ করে চলেছেন যাত্রীরা। তাঁদের দাবি এখানে সাবওয়ে তৈরি হলেও একটু বৃষ্টিতে সেখানে জল জমে যাচ্ছে। ফলস্বরূপ তাড়াহুড়ো করে ট্রেন ধরতে গেলেই পা পিছলে পড়ে যাচ্ছে অনেকেই। শুধু তাই নয় স্টেশনে আসা রেলযাত্রীদের মোটরবাইক বা সাইকেল রাখার ক্ষেত্রেও বেশ সমস্যা দেখা দিয়েছে। এখন দেখার এই সমস্যা সমাধানে কতটা ভূমিকা পালন করে স্টেশন কর্তৃপক্ষ।

Leave a Comment