=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অবশেষে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে চলেছে ভারত!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup) খেলার সুবর্ণ সুযোগ পেল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। তবে বড়দের নয় বরং অনূর্ধ 15 ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে ভারতের ছোটদের দল। এ বছর আজারবাইজানে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেওয়ার মধ্যে দিয়ে ফুটবল বিশ্বে বড় ছাপ রাখার সুযোগ পাচ্ছে টিম ইন্ডিয়া। তবে শুধু সুযোগ পেয়েই সন্তুষ্ট থাকলে হবে না। টুর্নামেন্টে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়াও লক্ষ্য ভারতের। এদিকে বিশ্বকাপে দাপট দেখিয়ে ভারতের জন্য ট্রফি নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন মিনার্ভা অ্যাকাডেমির পরিচালক রঞ্জিত বাজাজ। দাবি, তাঁকে ভারতীয় অনূর্ধ্ব 15 দলের কোচের দায়িত্ব দেওয়া হোক।

ফিফা বিশ্বকাপে ভারতের প্রতিপক্ষ হচ্ছে একাধিক শক্তিশালী দল

আগামী 22 অক্টোবর থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব 15 ফিফা ফুটবল বিশ্বকাপ। যা চলবে 31 অক্টোবর পর্যন্ত। জানিয়ে রাখা প্রয়োজন, ফিফার মোট 211টি সদস্য দেশের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। তাদের মধ্যে অন্যতম বড় দল ভারত। যেহেতু ফিফা ভারতকে ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ করেছে ফলে বাছাই পর্বের ঝামেলা ছাড়াই সরাসরি বিশ্বকাপের মঞ্চে নামতে পারবে জাতীয় ফুটবল দল।

এখন প্রশ্ন, কোন কোন দলের বিপক্ষে মাঠে নামবে ভারত? প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবছরের অনূর্ধ্ব 15 বিশ্বকাপে অংশ নিতে চলেছে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, স্পেন, ইংল্যান্ড, জাপান, জার্মানি, ফ্রান্স, মরক্কোর মতো বিশ্বের শক্তিশালী দলগুলি। আর সেই আসরেই ভারতীয় ফুটবল দলকে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। যদিও গ্রুপ পর্বে ভারত কোন দলের মুখোমুখি হবে সেই সংক্রান্ত কোনও তথ্য এখনও পর্যন্ত মেলেনি। তবে ফিফা চূড়ান্ত তালিকা প্রকাশ না করলেও শোনা যাচ্ছে, মোট 32টি গ্রুপে ভাগ করা হবে দলগুলিকে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভারতের কিছু সম্ভাব্য প্রতিপক্ষের তালিকা থেকে জানা গিয়েছে, সব ঠিক থাকলে এ বছরের বিশ্বকাপে ভারতের প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগালের মতো শক্তিশালী দেশ। তবে দুঃখের বিষয়, অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য এখনও পুরোপুরি তৈরি নয় ভারতীয় অনূর্ধ্ব 15 দল। শোনা যাচ্ছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে মিনার্ভা অ্যাকাডেমি থেকে তিনজন প্লেয়ারকে বিশ্বকাপের জন্য চাওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামার আগেই ইংল্যান্ডের ঘরে বাঁধল অশান্তি!

এদিকে, মিনার্ভা অ্যাকাডেমির পরিচালক তথা প্রশাসক রঞ্জিত বাজাজ একটি ভিডিও বার্তায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে একেবারে হাতজোড় করে অনুরোধ করেছেন, তাঁকে এই বিশ্বকাপের জন্য ভারতীয় দলের কোচ করা হোক। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ফিফা বিশ্বকাপে ভারতের জন্য প্রথম ট্রফিটা নিয়ে আসবেন তিনি। এখন দেখার, শেষ পর্যন্ত রঞ্জিত বাজাজের অনুরোধ AIFF গ্রহণ করে কিনা।

Leave a Comment