=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অভিষেকের ত্রাণ চুরি, ভারতে বিমান দুর্ঘটনা..! আজকের সেরা ১০ খবর (১৩ জুন)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৩ জুন, শনিবার। অভিষেকের ত্রাণ চুরি, ভারতে বিমান দুর্ঘটনা, দেশের নতুন সেনাপ্রধান, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) নতুন সেনাপ্রধান হলেন ধীরজ শেঠ

দেশের নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ। আগামী ৩০ জুন তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। জানা গিয়েছে, বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ঐদিন অবসর গ্রহণ করবেন। আর এই দিন থেকেই দেশের সামরিক দায়িত্বভার তাঁর কাঁধে বর্তাবে। সূত্রের খবর, তিনি বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে কর্মরত। এমনকি ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে তিনি আর্মার্ড রেজিমেন্ট কর্পসে কমিশন পেয়েছিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ‘বিদ্রোহী’ শিবিরে নাম লেখাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

আরও ভাঙন তৃণমূল কংগ্রেসে। এবার বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজ দিল্লি বিমানবন্দর থেকে শতাব্দী রায়ের সঙ্গে একই গাড়িতে চেপে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। সেখানেই বৈঠক হওয়ার কথা ছিল। এমনকি আজ সকালেই শতাব্দী এবং সন্দীপ দুজনেই একই বিমানে দিল্লিতে যান। ফলে বিদ্রোহী শিবিরের সাংসদ সংখ্যা এবার বেড়ে ২১-এ দাড়াচ্ছে, এবং তৃণমূল কংগ্রেসের ভাঙন যে আরও বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) আম্ফানে ২৫০ কোটি টাকার ত্রাণ দুর্নীতির অভিযোগে এফআইআর অভিষেকের বিরুদ্ধে

আরও বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আম্ফান ঝড়ে ত্রাণের ২৫০ কোটি টাকা চুরির অভিযোগ উঠেছে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে। এমনকি এ নিয়ে ডায়মন্ড হারবারের প্রতিটি থানায় অভিযোগ দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির নেতা অভিজিৎ দাস ববি। সবথেকে বড় ব্যাপার, আজ বিষ্ণুপুর থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। ২০২০ সালের আম্ফান পরবর্তী ত্রাণে ডিবিটি-র মাধ্যমে বাড়ি তৈরির জন্য ২০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তায় তিনি তছরুপ করেছিলেন বলে অভিযোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) শিয়ালদা ডিভিশনের লালগোলায় নতুন ট্রেন ঘোষণা রেলের

এবার শিয়ালদা ডিভিশনের লালগোলায় নতুন ট্রেন ঘোষণা করল পূর্ব রেল। সূত্রের খবর, আগামী ২০ জুন থেকে নতুন পরিষেবা শুরু হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ৩১৭৭৬ ডাউন কৃষ্ণনগর–কাশিমবাজার লোকাল বহরমপুর কোর্ট অবধি সম্প্রসারণ হবে। এমনকি বহরমপুর কোর্ট থেকে লালগোলা পর্যন্ত একটু নতুন ট্রেন অর্থাৎ ৩১৭৭৭ আপ বহরমপুর কোর্ট–লালগোলা অবধি নতুন ট্রেন চালু করা হবে বলে জানানো হয়েছে। এতে নিত্যযাত্রীরা উপকৃত হবে বলেই অনুমান। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) প্রধান শিক্ষককে খুঁটিতে বেঁধে শাস্তি দিল অভিভাবকরা

নিয়মিত স্কুলে দেরি করে আসার কারণে অশান্তির মুখে পড়লেন প্রধান শিক্ষক। নদীয়ার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, স্কুল ছুটির ১ ঘণ্টা আগে নাকি তিনি স্কুলে ঢোকেন। এমনকি এই অভিযোগে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওই স্কুল শিক্ষককে একটি খুঁটিতে বেঁধে রেখে শাস্তি দেন। প্রতিদিন যেখানে স্কুল সকাল দশটায় ছুটি হয়ে যায়, সেখানে ওই প্রধান শিক্ষক স্কুলে পৌঁছন সকাল সাড়ে ন’টার দিকে। অভিভাবকরা অভিযোগ জানিয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি। তবে এবার উচিত শিক্ষা দিয়েছেন তারা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ডব্লিউবিসিএস পরীক্ষা উপলক্ষে অতিরিক্ত মেট্রো

ডব্লিউবিসিএস পরীক্ষার দিন অতিরিক্ত মেট্রোর ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের। আগামীকাল ১৪ জুন রাজ্যের ডব্লিউবিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে অসুবিধা না হয়, সেই কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা আগে থেকেই মেট্রো চালানোর কথা ঘোষণা করা হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। এমনকি ব্লু গ্রিন লাইনে ২ জোড়া করে অতিরিক্ত মেট্রো চলবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রুটে প্রথম মেট্রো চালু হবে সকাল ৮ টায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) অসমে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান

অসমে ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার বিমান। জানা গিয়েছে, বিমানঘাঁটিতে অবতরণ করার সময় ভেঙে পড়েছে এন৩২ বিমানটি। এমনকি বিমানটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। তড়িঘড়ি পৌঁছয় ফায়ার ব্রিগেড এবং উদ্ধারকারী দল। তবে ঠিক কোন কারণে আচমকা বিধ্বস্ত হয়েছে বিমানটি তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রযুক্তিগত ত্রুটি নাকি খারাপ আবহাওয়া নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা করেছে তা স্পষ্ট নয়। এমনকি পাইলট বা কো পাইলট কেমন আছেন তা জানা যায়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) গ্রেফতার অশোকনগর পুরপ্রধান প্রবোধ সরকার

এবার পুলিশের জালে অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। জানা গিয়েছে, নিজের বাড়ির বাগানে পুরসভার গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলেছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। এমনকি ঘটনায় থানার সামনে বিজেপি কর্মী এবং বাসিন্দারা বিক্ষোভ দেখান। সবথেকে বড় ব্যাপার, তাঁকে যখন থানায় নিয়ে যাওয়া হয়, তখন স্থানীয়রা তাঁর দিকে ডিম ছুঁড়ে মারেন। এদিকে স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করেছিল এবং বিজেপি কর্মী সমর্থকরা সেখানে হাজির হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে ED-র নিশানায় মদন মিত্র

পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার ইডির নিশানায় তৃণমূলের বিধায়ক মদন মিত্র। জানা গেছে, তাঁর ভবানীপুরের বাড়ি, কামারহাটির ফ্ল্যাট, জোকার ঠিকানায় একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। এমনকি সন্তোষপুর, ইলেকট্রিক ক্লাব এবং বেলেঘাটার এক ব্যবসায়ীর বাড়িসহ মোট আট জায়গায় তল্লাশি চালানো হয়েছে আজ। সঙ্গে বিপুল কেন্দ্র বাহিনীও ছিল। ২০২৩ সালের ২০ মার্চ অয়ন শীল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। সেখান থেকেই নাম জড়ায় মদন মিত্রের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) তালা ভেঙে অভিষেকের বাড়িতে তল্লাশি রাজ্য ও কেন্দ্রীয় পুলিশের

আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়িতে তালা ভেঙে ঢুকল রাজ্য এবং কেন্দ্রীয় পুলিশের বিরাট বাহিনী। সূত্রের খবর, আজ ভোরবেলা থেকে কেন্দ্র বাহিনী অভিষেকের বাড়ি ঘিরে ফেলেছিল। তবে সকাল হতেই শালবনি থানার পুলিশ কেন্দ্র বাহিনীকে নিয়ে তাঁর বাড়ির ভেতরে ঢোকে এবং বাধ্য হয়ে তালা ভাঙতে হয় তাদের। বেশ কিছু সূত্র অনুযায়ী খবর, তৃণমূল সাংসদদের পটুয়াবাড়ির বাড়িতে আজ পুলিশ হানা দিয়েছে। কারণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক আপ্তসহায়কের খোঁজ করছিলেন তারা। এমনকি তড়িঘড়ি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যান। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment