=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অষ্টমী অবধি টানা বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া?

সহেলি মিত্র, কলকাতাঃ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার দ্রুত পরিবর্তন ঘটছে। বৃষ্টি না হলেও, আকাশে মেঘ রোদের খেলা চলছে। এদিকে আজ দ্বিতীয়া। ইতিমধ্যে বহু মানুষ প্যান্ডেল হপিং-এ বেরিয়ে পড়েছেন তো আবার কেউ কেউ শেষ মুহূর্তের শপিং করছেন। এক কথায় বাঙালি সবথেকে বড় উৎসবকে ঘিরে উত্তেজনায় ফুটছে। তবে আরও একটি বিষয় সবাইকে ভাবাচ্ছে, আর সেটা হল, বৃষ্টি হবে না তো? আজ সোমবার বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টির (Weather Today) সম্ভাবনা নেই তো বাংলায়? চলুন জেনে নিই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে পঞ্চমী থেকে অষ্টমী অবধি দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। ফলে পুজোতে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না কিন্তু। তবে আজ সোমবার কি দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে? উত্তর হল না। শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে গোটা বাংলার আবহাওয়া এদিন মোটের ওপর শুষ্কই থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার (North Bengal) হাল হকিকত সম্পর্কে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের আবহাওয়াও মোটের ওপর শুকনো থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ ১৩ অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ১৪ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গেও বৃষ্টি হবে না।

আরও পড়ুনঃ দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান! অনেকটাই এগোল নবদ্বীপ ঘাট–নবদ্বীপ ধাম রেল প্রকল্পের কাজ

দেশের অনেক অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পূর্ব ভারত, উত্তর উপদ্বীপ এবং উত্তর-পূর্বের কিছু এলাকা থেকে বর্ষার বিদায়ের জন্য পরিস্থিতি অনুকূল হচ্ছে। কিন্তু বর্ষার বিদায় মানেই বৃষ্টি থেকে মুক্তি নয়। আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, অনেক রাজ্যে বৃষ্টি ও প্রবল হাওয়া অব্যাহত থাকতে পারে। বঙ্গোপসাগরে একটি নতুন আবহাওয়া ব্যবস্থা তৈরির লক্ষণও দেখা যাচ্ছে। এর ফলে আগামী দিনগুলিতে পূর্ব ও দক্ষিণ ভারতের কিছু অংশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। উত্তর প্রদেশ এবং বিহার সহ অনেক রাজ্যের আবহাওয়ার দিকে নজর রাখা জরুরি। সবথেকে বেশি নজরে রয়েছে বাংলার আবহাওয়ার ওপর।

Leave a Comment