=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অস্তিত্ব বাঁচাতে দিল্লিতে মমতা, ওদিকে আজই বিজেপিতে যোগ দিতে পারেন ২১ তৃণমূল সাংসদ!

সৌভিক মুখার্জী, কলকাতা: এমনিতেই ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তৈরি হয়েছে ঋতব্রতের নেতৃত্বে নতুন তৃণমূল। তবে এরই মধ্যে জল্পনা চলছে, এবার দলটির ২১ জন সাংসদ নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন! গতকালই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইন্ডিয়া জোটের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। এমনকি আজই দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারই মধ্যে গোপনে ঘাসফুল শিবিরের ২১ জন বিদ্রোহী সাংসদ নাকি বৈঠক সেরে ফেলেছেন বলেই খবর।

বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের একাধিক সাংসদ!

গোপনে বৈঠক সারা সাংসদদের তালিকায় রয়েছেন, বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, যিনি কিছুদিন আগেই তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে সমস্ত পদ ছেড়েছেন। এছাড়া শতাব্দী রায় থেকে শুরু করে প্রসূন বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী, অসিত মাল, খলিলুর রহমান, জগদীশ বর্মা সহ একাধিক সাংসদ এবার বিজেপিতে যোগদান করতে পারেন বলেই চলছে দলের অন্দরমহলে জল্পনা। যার জেরে তৃণমূল যে ভেঙে আরও চুরমার হবে তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে দ্বিতীয় তৃণমূল, যেখানে ৫৮ জন বিধায়ক সমর্থন করেছেন। এমনকি তিনিই বর্তমান বিরোধী দলনেতা। তবে গত ২৪ ঘণ্টায় দিল্লিতে তৃণমূলের সাংসদদের তৎপরতা নিয়ে শুরু হচ্ছে জল্পনা। কেউ কেউ হোটেলে সেরে ফেলেছেন বৈঠক। আবার কেউ সরকারি বাসভবনে গ্রুপ কল বা বৈঠকের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চালিয়েছেন। তা থেকেই স্পষ্ট উঠে আসছে যে, দলের অন্দরে এবার আরও ভাঙন, এবং দলবদল স্পষ্ট।

আরও পড়ুন: তার বক্তৃতার ভিডিও বিকৃত করে ভাইরাল করার অভিযোগ, হাইকোর্টে দীপ্সিতা ধর

আর সবথেকে বড় ব্যাপার, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল জানিয়েছেন যে, “একে নেব না, ওকে নেব না বললে কিন্তু হবে না। হিন্দুদের মধ্যে যেন কেউ সংগঠনের বাইরে না যায়। এক ছাতার নিচেই সবাইকে আনতে হবে। সমস্ত হিন্দুদেরকে একত্রিত করতে হবে। কিন্তু সকলে যে সংগঠনকে ভালোবেসে আসবে এমনটা নয়। কেউ কেউ আবার নিজের স্বার্থসিদ্ধি করতেও আসবে। কিন্তু তাদের ভাবনাচিন্তা যেমনই হোক না কেন, আসার পর আমাদের সঙ্গেই নীতি মেনে কাজ করতে হবে। তবে সারা জীবন যাতে তারা কাজ করতে পারেন, সেরকম ভাবে তৈরি করে নেওয়ার দায়িত্ব বিজেপির।” তাঁর এই মন্তব্য থেকেই জল্পনার পারদ আরও বেড়েছে

Leave a Comment