=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আগামী মাস থেকে SBI-এ টাকা তোলার নিয়ম আরও কড়া

অনন্যা সরকার, কলকাতা: ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State bank of India) আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে তাদের এটিএম (ATM) এবং নগদ টাকা তোলার নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে। ব্যাংকটি স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট এবং বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট (BSBD) অ্যাকাউন্টধারীদের জন্য বিনামূল্যে টাকা লেনদেনের সীমা কমাচ্ছে এবং এই সীমা অতিক্রম করলে চার্জ করা অর্থের পরিমাণেও সংশোধন আনছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক এসবিআই তাদের গ্রাহকদের জন্য ১ অক্টোবর থেকে কী কী বদল আনতে চলেছে। 

স্যালারি অ্যাকাউন্টের জন্য নয়া নিয়ম

কারও যদি এসবিআই-তে স্যালারি অ্যাকাউন্ট থাকে, তবে এখন থেকে অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করার সময় তাকে আরও সতর্ক থাকতে হবে। বর্তমানে, স্যালারি অ্যাকাউন্টহোল্ডাররা অন্য ব্যাংকের এটিএম/এডিডব্লিউএম থেকে প্রতি মাসে ১০টি বিনামূল্যে ট্রানজ্যাকশন করার সুবিধা পেতেন। তবে, ১ অক্টোবর থেকে এই বিনামূল্যে লেনদেনের সীমা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে, অর্থাৎ প্রতি মাসে ৫টি লেনদেন। এর মধ্যে টাকা তোলা এবং ব্যালেন্স চেক বা মিনি-স্টেটমেন্ট বের করার মতো আর্থিক ও অনার্থিক উভয় ধরনের লেনদেনই অন্তর্ভুক্ত রয়েছে। 

যদি এই সীমা পেরিয়ে যায়, তাহলে প্রতি আর্থিক লেনদেনে জিএসটি সহ ২৩ টাকা এবং অনার্থিক লেনদেনে জিএসটি সহ ১১ টাকা চার্জ করা হবে। তবে, এসবিআই-এর নিজস্ব এটিএম বা সাধারণ সেভিংস অ্যাকাউন্টের (নন-স্যালারি) ক্ষেত্রে, ফ্রি লিমিট ও চার্জে কোনো পরিবর্তন আসছে না।

আরও পড়ুন: আধপেটা খেয়ে কঠোর পরিশ্রম, জলপাইগুড়ির দিন মজুরের তিন সন্তান একই সাথে হলেন পুলিশ

বিএসবিডি (জিরো ব্যালেন্স) অ্যাকাউন্টধারীদের জন্য কী কী বদল আসছে?

দরিদ্র এবং স্বল্প আয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিদের জন্য তৈরি বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট (BSBD) অ্যাকাউন্টের জন্য নগদ টাকা তোলার নিয়মেও আগামী ১ অক্টোবর থেকে আসছে পরিবর্তন। প্রতি মাসে চারবার বিনা চার্জে নগদ তোলা যাবে এবং এটি এসবিআই এটিএম, অন্য যেকোনো ব্যাংকের এটিএম ও শাখা – সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। চারটি বিনামূল্যে সুযোগ শেষ হয়ে যাওয়ার পর, পঞ্চম বার থেকে প্রতিটি ক্যাশ উইথড্রয়ালের জন্য জিএসটি সহ ১৫ টাকা চার্জ ধার্য করা হয়েছে।

Leave a Comment