=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আজও ডলারের বিপরীতে দাম বাড়ল ভারতীয় রুপির, দেখুন রেট

সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পতন এবং ইতিবাচক বৈশ্বিক পরিস্থিতির উপর ভর করে মার্কিন ডলারের বিপরীতে আবারও ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি (Indian Rupee)। ক্রমশ শক্তি বাড়ছে দেশীয় টাকার। আজও ২৫ পয়সা বৃদ্ধি পেয়েছে রুপির দাম। সোমবার সপ্তাহের শুরুতে প্রারম্ভিক লেনদেনে রুপির মান শক্তিশালী হয়ে প্রতি ডলারের বিপরীতে ৯৩.৬৮ রুপিতে পৌঁছেছে। এমনকি বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনগুলোতে টাকার দাম আরও বাড়তে পারে।

ডলারের বিপরীতে আবারও দাম বাড়ল ভারতীয় রুপির

বাজার বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ কমে আসার আশঙ্কা আর ভারতে বিদেশি বিনিয়োগের প্রবাহ বৃদ্ধি পাওয়ার কারণে দেশীয় মুদ্রা ধারাবাহিক উত্থান বজায় রেখেছে। এর আগে গত সপ্তাহে রুপি ২০২৬ সালের সবচেয়ে শক্তিশালী স্তরে পৌঁছেছিল, যেখানে প্রায় ১ শতাংশ দাম বৃদ্ধি পেয়ে এপ্রিলের পর সর্বোচ্চ স্তরে পৌঁছয়। গত শুক্রবার ডলারের বিরুদ্ধে ৪৩ পয়সা লাফিয়ে ৯৩.৯৮ রুপিতে লেনদেন শেষ হয়েছিল। তবে আজ আরও দাম বেড়ে তা এসে পৌঁছেছে ৯৩.৬৮ রুপিতে।

আসলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দিনের পর দিন কমছে। সোমবার বিশ্বব্যাপী তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ফিউচার ট্রেডিংয়ে ০.১৫ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেলে দাঁড়িয়েছে ৯৮.১৭ ডলার। এদিকে উইকেন্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য বাজারে আবারও ইতিবাচক প্রবাহ ফিরিয়ে এনেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী সংক্রান্ত আলোচনার অগ্রগতি হলে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা নেই। আর ভারতে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ আসার কারণে রুপির দাম বেড়েছে।

আরও পড়ুন: “পুলিশকে খোলা হাত দিয়ে রেখেছি” রাজ্যে চতুর্থ এনকাউন্টারের পর সাফ বার্তা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, ডলারের বিপরীতে রুপি সোমবার ৯৩.৯০ স্তরের কাছাকাছি ওপেন হয় এবং সাম্প্রতিক স্তর ভেঙে ৯৩.৭০-র কাছে চলে আসে। বিশেষজ্ঞরা মনে করছেন, রুপির এই শক্তিশালী অবস্থান যদি ৯৩.৫০-র নিচে স্থায়ী হয়, তাহলে মান আরও শক্তিশালী হয়ে ৯৩-র ঘরে চলে আসতে পারে। আবার অন্যদিকে মার্কিন ডলারের সূচক কিছুটা কমে ১০২-র কাছাকাছি চলে এলেও শক্তিশালী কর্মসংস্থান ডেটার কারণে মার্কিন ফেডারেল রিজার্ভ ডিসেম্বরের সুদের হার বাড়াতে পারে বলেই শুরু হয়েছে গুঞ্জন।

Leave a Comment