=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফের মুস্তাফিজুর রহমানকে কিনতে চলেছে KKR! বড় খবর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ঘটনা। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) মোটা টাকায় কিনে ছেড়ে দিতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। মূলত ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তেই IPL এ খেলতে পারেননি ওপারের ক্রিকেটার। তবে এবার শোনা যাচ্ছে, ফের নাকি মুস্তাফিজকেই সই করিয়ে নিতে পারে শাহরুখ খানের দল। না, কলকাতার তরফে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে ঘোষণা না এলেও বাংলাদেশের ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া, এমনটাই দাবি করা হচ্ছে এক রিপোর্টে।

মুস্তাফিজুরকে ফের কিনবে KKR?

9 কোটি 20 লাখ টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে মিনি নিলাম থেকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল পেয়েছিলেন তিনি। তবে সেই সুখ স্থায়ী হয়নি। ভারত এবং বাংলাদেশের মধ্যেকার রাজনৈতিক উত্তেজনা এবং ওপার বাংলায় ভারত বিরোধী সুর ওঠায় শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে ছেড়ে দিয়েছিল শাহরুখের ম্যানেজমেন্ট। যেই ঘটনায় ক্ষেপে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার কারণে চটে গিয়ে শেষ পর্যন্ত ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসতে অস্বীকার করেছিল BCB। যার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেই বিতর্কের পর এবার মুস্তাফিজুরের KKR এ ফেরার জল্পনা বাড়ল। সম্প্রতি বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতীয় তারকা তথা ধারাভাষ্যকার আকাশ দাবি করেছেন, 2027 IPL এ খেলতে পারেন মুস্তাফিজুর রহমান। আর খেললে কলকাতা নাইট রাইডার্সই রিটেইন করাতে পারে তাঁকে! যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি আসেনি।

আরও পড়ুন: পাঁচ দিনেই ফের সুড়ঙ্গ খুঁড়ে পালাল ‘ডুয়ার্সের রানী’, জেরে জারি লাল সতর্কতা

প্রসঙ্গত, সম্প্রতি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অজিঙ্কা রাহানে। যার ফলে অধিনায়কের আসন ফাঁকা হয়ে গিয়েছে কলকাতার। সেই আসনে কে বসবেন তা এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি দলটি। এদিকে আগামী ডিসেম্বর মাসে রয়েছে মিনি নিলাম। গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া সেই নিলামের আগে 17 নভেম্বরের মধ্যে সমস্ত দলকে নিজেদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া প্লেয়ারের তালিকা প্রকাশ করতে হবে। এখন দেখার, শেষ পর্যন্ত কোন কোন প্লেয়ারকে দল থকে বাদ দেয় KKR।

Leave a Comment