=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শুধু শুভেন্দুর পুলিশ নয়, মমতার জমানাতেও হয়েছিল এনকাউন্টার, জানেন কোথায়?

আনিষা চৌধুরী, কলকাতা: সম্প্রতি পশ্চিমবঙ্গে পরপর কয়েকটি এনকাউন্টার ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পুলিশের গুলিতে অভিযুক্তদের মৃত্যুর ঘটনা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে এনকাউন্টার শুধু বিজেপির আমলেই হয়েছে, এমনটা নয়। এর আগেও মমতা ব্যানার্জির (Mamata Banerjee) শাসনকালে রাজ্যে পুলিশের এনকাউন্টারের (Encounter) ঘটনা ঘটেছিল।

মমতার আমলে এনকাউন্টার

২০২৫ সালের ১৮ জানুয়ারি উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় এমনই একটি ঘটনা ঘটে। পুলিশের দাবি, সাজ্জাক আলম নামে এক বিচারাধীন বন্দি দুই পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়ে হেফাজত থেকে পালিয়ে গিয়েছিল। ঘটনার তিন দিন পর তাকে ধরতে অভিযান চালায় পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় সাজ্জাকের। পুলিশের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশে পালানোর চেষ্টা করার সময় তাকে আটকাতে গিয়ে গুলি চালাতে হয়েছিল।

এই ঘটনার পর তৎকালীন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার পুলিশকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “আমার সহকর্মীদের জন্য আমার একটাই বার্তা রয়েছে। আমরা সাধারণ মানুষদের সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনও অপরাধী আমাদের পুলিশ বাহিনীর উপর গুলি চালায়, যদি একটা গুলি চালায়, আমরা চারটি গুলি চালাব।” তাঁর এই মন্তব্য সেই সময় যথেষ্ট আলোচিত হয়েছিল।

অন্যদিকে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন জায়গায় এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ এবং রায়গঞ্জে পুলিশের গুলিতে চার অভিযুক্তের মৃত্যুর ঘটনা ঘিরে রাজ্যজুড়ে আলোচনা শুরু হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই একই অভিযোগ, অভিযুক্তদের সঙ্গে পুলিশের গুলির লড়াইয়ে এমন ঘটনা ঘটেছে।

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে নিহত হয়। গাইঘাটায় নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত প্রহ্লাদ দাসের মৃত্যু হয় পুলিশের পাল্টা গুলিতে। সামশেরগঞ্জে বিজেপি কর্মী সুজিত মণ্ডল খুনের মামলায় অভিযুক্ত সামিউল শেখ পুলিশের গুলিতে নিহত হয়। রায়গঞ্জে ৯ নভেম্বর নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত দিলীপ রায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়।

আরও পড়ুন: “পুলিশকে খোলা হাত দিয়ে রেখেছি” রাজ্যে চতুর্থ এনকাউন্টারের পর সাফ বার্তা মুখ্যমন্ত্রীর

এদিকে এনকাউন্টার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তাঁর বক্তব্য, মহিলাদের নিরাপত্তা এবং অপরাধ দমনের ক্ষেত্রে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। পুলিশকে তিনি খোলা হাত দিয়েছেন বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পিছপা হবে না পুলিশ।

Leave a Comment