=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আজ থেকেই বাঁকুড়া-হাওড়া ভায়া মসাগ্রাম সরাসরি ট্রেন, জেনে নিন স্টপেজ সহ সময়সূচি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চালু হচ্ছে বহু অপেক্ষিত পুরুলিয়া থেকে হাওড়া ভায়া মসাগ্রাম সরাসরি ট্রেন পরিষেবা (Bankura-Howrah Via Masagram Train)। সম্প্রতি সেই খবর ভেসে এসেছিল নানান সংবাদমাধ্যমের পাতায়। অবশেষে, কথা মতো, আজ অর্থাৎ শনিবার ট্রেনটির
ভার্চুয়ালি উদ্বোধন হবে রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবের হাত ধরে।

আর তার আগেই পুরুলিয়া থেকে হাওড়া ভায়া মসাগ্রাম ট্রেনের সময়সূচী প্রকাশ করে দিয়েছে পূর্ব রেল। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন সময়ে চলবে এই বিশেষ ট্রেন? সঙ্গে রইল ট্রেনের স্টপেজ সহ একাধিক তথ্য।

কবে থেকে চালু হচ্ছে এই ট্রেন পরিষেবা?

ভারতীয় পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী 30 জুন অর্থাৎ মাসের শেষ দিন থেকেই 68121 হাওড়া-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে ছুটবে। অন্যদিকে 68122 পুরুলিয়া-হাওড়া মেমু প্যাসেঞ্জার ট্রেনটি 1 জুলাই থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। বলা বাহুল্য, সোম থেকে বৃহস্পতি, মাঝে শুক্রবার বাদ দিয়ে ফের শনি এবং রবি অর্থাৎ সপ্তাহে মোট 6 দিন চলবে এই ট্রেন।

ট্রেনের সময়সূচী

পূর্ব রেলের বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, 30 জুন তারিখে চালু হতে যাওয়া 68122 পুরুলিয়া থেকে হাওড়া মেমু প্যাসেঞ্জার ট্রেনটি পুরুলিয়া স্টেশন থেকে ভোর 4টে নাগাদ হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে এবং হাওড়া স্টেশন অর্থাৎ শহরে ঢুকবে 11 টা বেজে 40 মিনিটে। আবার 68121 ট্রেনটি বিকেল 4টে 15 নাগাদ হাওড়া স্টেশন থেকে ছেড়ে 11 টা বেজে 55 মিনিটে পুরুলিয়া স্টেশনে পৌঁছবে।

বলে রাখি, পুরুলিয়া থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় ট্রেনটি বাঁকুড়া স্টেশনে পৌঁছবে ভোর 5 টা বেজে 55 মিনিটে, আবার ফেরার সময় 68121 হাওড়া-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার ট্রেনটি বাঁকুড়া স্টেশনে ঢুকবে রাত 10টা বেজে 5 মিনিটে। এটি আসলে ট্রেনের সাধারণ সময়। তবে আজ অর্থাৎ শনিবার ট্রেনটির প্রথম যাত্রায় পুরুলিয়া থেকে হাওড়া পর্যন্ত ছুটবে। রেল জানিয়েছে, প্রথম দিন এই ট্রেন দুপুর দেড়টায় পুরুলিয়া থেকে রওনা হয়ে হাওড়ায় পৌঁছবে রাত 9টা বেজে 10 মিনিট নাগাদ।

অবশ্যই পড়ুন: ফের ইস্টবেঙ্গলের সংসার ভাঙল মোহনবাগান! সবুজ মেরুনে আসছেন তারকা ফুটবলার

কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন?

পূর্ব রেলের তথ্য অনুযায়ী, হাওড়া থেকে পুরুলিয়াগামী মেমু প্যাসেঞ্জার ট্রেনটি হাওড়া থেকে রওনা হয়ে তার যাত্রা পথে লিলুয়া, বেলুড়, বালি, বেলানগর, ডানকুনি, জানাই রোড, বারুইপাড়া, কামারকুন্ডু, চন্দনপুর, বেলমুড়ি, গুড়াপ, জৌগ্রাম, মসাগ্রাম, বাঁকুড়া, আদ্রা হয়ে পুরুলিয়া স্টেশনে ঢুকবে। ফেরার ক্ষেত্রেও যাত্রাপথে স্টপেজ একই থাকবে।।

Leave a Comment