=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঘরোয়া ক্রিকেটেই ফিরতে হল বৈভবকে, খেলবেন শামিদের সাথে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেতেই নিজের ব্যাটের জাদু দেখিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ইংল্যান্ড সিরিজে না হলেও জিম্বাবুয়ের বিরুদ্ধে হাত খুলেছিলেন বিহারের কিশোর। দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন তিনি। সেই বৈভবকে ফিরে আসতে হচ্ছে ঘরোয়া ক্রিকেটেই। কিছুদিন আগেই তাঁকে সহ অধিনায়ক করেছেন দল পূর্বাঞ্চল। এবার সেই দলের হয়েই দিলীপ ট্রফিতে নামতে চলেছেন সূর্যবংশী।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুনরায় ঘরোয়া ক্রিকেটে বৈভব

আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের হয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করেছেন বৈভব সূর্যবংশী। সেই সূত্রেই বৈভবের উপর ভরসা রেখেছে দল পূর্বাঞ্চল। ইশান কিষাণকে অধিনায়ক করে তাঁকে সহ অধিনায়কের আসনে বসিয়েছে তারা। এবার সেই ভরসার দাম রাখতে হবে বৈভবকে। আগামী 23 আগস্ট থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত চলবে দিলীপ ট্রফি। সেই আসরে ব্যাট হাতে ক্ষমতা দেখাবেন বৈভব, আপাতত এমনটাই আশা পূর্বাঞ্চলের কর্তাদের।

বলাই বাহুল্য, এই আসরে পূর্বাঞ্চল দলে বৈভব সূর্যবংশীর সাথে খেলবেন মহম্মদ শামি, ইশান কিষাণ থেকে শুরু করে অভিমন্যু ঈশ্বরণরা। কাজেই নতুন দায়িত্বে এখন বৈভব নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন সেদিকে চোখ থাকবে ক্রিকেট মহলের প্রায় প্রত্যেকেরই। সূত্রের খবর, টি-টোয়েন্টি ক্রিকেটের এই দাপুটে প্লেয়ারকে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলাতে চায় পূর্বাঞ্চল।

অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ার দুরবস্থার জন্য দায়ী KKR, RCB! তুলোধনা করল BCCI-র সংস্থা

উল্লেখ্য, এর আগে বিহারের হয়ে ঘরোয়া ক্রিকেটে সহ অধিনায়কের দায়িত্ব পালন করেছেন বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে দাপট দেখিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। বিহারের এই কিশোর নিজের রাজ্যের দলকে বহুবার ঘরোয়া আসরে সাফল্য পাইয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে বিহার দলের হয়ে বৈভবের সেই ব্যাটিংই তাঁকে এগিয়ে দিয়েছে সামনের সিঁড়িতে।

Leave a Comment