প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমান সমাজে দাঁড়িয়ে মহিলারা এখন পুরুষদের ধীরে ধীরে টেক্কা দিয়ে অনেকটাই এগিয়ে আসছে। ডাক্তার, পুলিশ, সাংবাদিক, নার্স, শিক্ষিকা সব পেশাতেই এখন পুরুষদের পাশাপাশি মহিলারাও (Woman) অগ্রাধিকার পাচ্ছে। আর এই সমানাধিকারের কথা মাথায় রেখেই সংশোধনাগারেও নারী পুরুষদের জন্য একই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু জানেন (General Knowledge) কি বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে কারাগারে (Worst Prisons) মহিলাদের নরক যন্ত্রণা দেওয়া হয়।
নরক যন্ত্রণা দেওয়া হয় মহিলাদের
সংশোধনাগারে অনেক ক্ষেত্রেই দেখা যায় পুরুষদের তুলনায় মহিলাদের একটু বেশি সুবিধা দেওয়া হয়ে থাকে, উন্নত মানের খাবার, স্বাস্থ্যসেবা। কিন্তু সব দেশে এমনটা হয় না। কিন্তু এমন কিছু দেশ আছে যেখানে নারীদেরকে রীতিমত ভয়ংকর কষ্ট দেওয়া হয়। আর সেই দেশের কারাগারের এই ভয়ংকর কাহিনী শুনলে আপনারও চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে। তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সেই সকল দেশগুলোর কারাগার সম্পর্কে জেনে নেওয়া যাক।
কোন কোন দেশে রয়েছে এমন কারাগার?
বিভিন্ন তথ্য মারফত জানা গিয়েছে, ইরান, উত্তর কোরিয়া, সিরিয়া এবং সৌদি আরব এই তিন দেশের নারীদের সাথে রীতিমত সেখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশেরা ভয়ানক অত্যাচার করে। এমনকি বিনা বিচারে দোষীদের দিনের পর দিন আটকে রেখে দেওয়া হয় সেখানে। এছাড়াও কারাবাসের সময় শারীরিক নির্যাতন, জোরপূর্বক শ্রম এবং মানসিক হয়রানি ইত্যাদঅর্করা হয়। স্বাস্থ্যের ক্ষেত্রেও এদের জন্যকোনো আলাদা যত্নের ব্যবস্থা থাকে না। থাকে না উপযুক্ত খাবার ও জল। শুধু তাই নয় পরিবারের লোকজন দেখা করতে এলেও বাধা দেয় পুলিশ।
আরও পড়ুন: জানেন ভারতের এই স্টেশনে একসময় ঢুকতে গেলে লাগত পাসপোর্ট-ভিসা, কিন্তু কেন?
ভারতে মহিলাদের কারাগারে কঠিন শাস্তির ব্যবস্থা করা থাকলেও নরক যন্ত্রণা দেওয়ার মত কোন ব্যবস্থা করা হয়নি। বন্দীদের স্বাস্থ্য, খাবার এবং থাকার জায়গায় যথেষ্ট নজর রাখা হয়। শুধু তাই নয়, পরিবারের কেউ যদি বন্দীদের সঙ্গে দেখা করতে চায়, তাহলে তার ব্যবস্থাও করা হয়। তবে শাস্তি দেওয়া নিয়ে কোনো রকম কারচুপি করা হয় না।