সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১১ আগস্ট, মঙ্গলবার। মমতাকে চোর স্লোগান, অগ্নিমিত্রাকে নোটিশ অভিষেকের, ট্রেন বাতিলের ঘোষণা , অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) মমতাকে ফের ‘চোর চোর’ স্লোগান
হালিশহরের পর ফের শ্যামবাজারের চোর স্লোগান শুনতে হল মমতা ব্যানার্জীকে। আজ শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে পাশাপাশি নেতাজীর অপমানের প্রতিবাদে বিশেষ কর্মসূচির ডাক দিয়েছিল কালীঘাট তৃণমূল। শ্যামবাজারের নেতাজীর মূর্তির পাদদেশে জমায়েত করেন তারা। তবে সেখান থেকে বেরোনো মাত্রই মমতাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। এমনকি রাস্তায় বসেও অনেকে স্লোগান দেয়। তাদের দাবি, আমরা তো বিপ্লবীদের শ্রদ্ধাজ্ঞাপনে বাধা দিইনি। ফেরার সময় শুধু চোরকে চোর বলেছি। এতে অপরাধ কোথায়? বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) টোটোর চাকার হাওয়া খুলে দিচ্ছে পুলিশ
এবার জাতীয় সড়কে টোটো রুখতে বিরাট পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই টোটো বন্ধের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের পরিবহন দফতর। পাশাপশি থানার ডিজিকে পর্যন্ত চিঠি পাঠানো হয়েছে। নির্দেশ অমান্য করলেই পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি অবৈধভাবে টোটো মেইন রোডে উঠে গেলে পুলিশ হওয়া পর্যন্ত খুলে দিচ্ছে, এমন অভিযোগ সামনে আসছে। তবে টোটোর পাশাপশি তিন চাকার ভ্যানের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি অনেকের দাবি, বহু টোটো মালিকের কাছে অনেকগুলি টোটো থাকায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) ঋতব্রতদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টে এবার বিরাট ধাক্কা খেল ঋতব্রত তৃণমূল। আবার অন্যদিকে দলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি পেল কালীঘাট তৃণমূল। কিন্তু বিশেষ শর্তের ভিত্তিতে এই টাকা তুলতে পারা যাবে বলে জানানো হয়েছে। হাইকোর্টের নিযুক্ত স্পেশাল অফিসারকে সমস্ত খরচের হিসাব দিয়েই এই টাকা তোলা যাবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। আসলে হাইকোর্টের সিদ্ধান্তে এদিন হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। কিন্তু ঋতব্রত তৃণমূলের করা অ্যাকাউন্ট সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছে আদালত। ফলে তাদের জন্য যে বিরাট ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) হাওড়া, শিয়ালদা ডিভিশনে ১৩ দিন ৬৪টি ট্রেন বাতিল
ফের ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের। এবার হাওড়া ও শিয়ালদা ডিভিশনে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের। একটানা ৬৪ টি ট্রেন বাতিল করা হয়েছে এবার। ইতিমধ্যেই সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং জানানো হয়েছে, দিনকর গ্রাম সিমারিয়া ও বারাউনি স্টেশনের মধ্যে মেইন লাইন সংযোগ আর রাজেন্দ্রপুর স্টেশনে ডাবল লাইনের সহ নতুন ব্রিজের সংযোগ সংক্রান্ত কাজের জন্যই বাতিল থাকবে বেশ কিছু ট্রেন। এই নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) অভিষেককে ৩১ আগস্ট অবধি অন্তর্বর্তী রক্ষাকবচ হাইকোর্টের
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৩১ আগস্ট পর্যন্ত তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হয়েছে। আসলে আগে ১৩টি মামলায় তিনি রক্ষাকবচ পেয়েছিলেন। কিন্তু তিনটি মামলার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সবদিক বিবেচনা করে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত তৃণমূল সাংসদকে গ্রেফতার করা যাবে না। এমনকি বিচারপতিও জানতে চাইছেন যে, মামলাগুলি ভোটের ফলাফল প্রকাশের পরে কিনা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে গেল TBM দিব্যা
কলকাতা মেট্রো নিয়ে আরও বড় সুখবর। আগের বছর অক্টোবর মাসে ভিক্টোরিয়া মেমোরিয়াল-পার্ক স্ট্রিট পর্যন্ত মেট্রো সুড়ঙ্গ খননের কাজ শুরু করেছিল টানেল বোরিং মেশিন দিব্যা। ১০ মাস পেরিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছল সেই মেশিনটি। ভিক্টোরিয়া পর্যন্ত কাজ শেষ করে পৌঁছতে মেট্রো কর্মীরা স্বাগত জানিয়েছেন। প্রায় ৯৫ মিটার লম্বা এবং ৬০০ টন ওজনের এই মেশিনটি সামনের অংশকে কাজে লাগিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অভিমুখে সুরঙ্গ খোঁড়ার কাজ শুরু হয়েছিল। আশা করে যাচ্ছে, ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে পার্ক সার্কাস পৌছবে টিএমবি দিব্যা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) অভিষেক পোড়েলকে গ্রেফতারির নির্দেশ হাইকোর্টের
ডাক্তারি পড়ুয়া ধর্ষণের অভিযোগে এবার গ্রেফতারের অনুমতি দেওয়া হল বাঙালি ক্রিকেটার অভিষেক পোড়েলকে। আসলে দিনের পর দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে সহবাস করছিলেন ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলে খেলা ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে সেই ঘটনায় মামলা দায়ের করেছিলেন ডাক্তারি পড়ুয়া। মঙ্গলবার সেই মামলার শুনানিতে বাঙালি ক্রিকেটারকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি খেলোয়াড়ের বিরুদ্ধে দিনের পর দিন মহিলাকে যৌন নির্যাতন, ধর্ষণ আর ব্ল্যাকমেইল করার অভিযোগ রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) বালুচিস্তানের ‘স্বাধীনতা দিবস’ উদযাপনে বাধা পাকিস্তানের
আগে থেকে নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে দিয়েছিল বালুচিস্তানের বাসিন্দারা। তবে সম্প্রতি তারা জানিয়েছিল, ১১ আগস্ট বালুচিস্থানে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। তবে সবথেকে বড় প্রদেশ হাতছাড়া হওয়ার ভয়ে এবার ময়দানে নেমেছে পাকিস্তান সেনা। এমনকি গোটা বালুচিস্তান জুড়ে কারফিউ জারি করা হয়েছে, আর ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে বলেও খবর। পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তান সরকার কোনোমতেই চাইছে না যে বালুচিস্তানের মতো একটা গুরুত্বপূর্ণ প্রদেশ বিচ্ছিন্ন থাকুক। সেই কারণেই ১৫ আগস্ট পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ৯ দিন অনশনের পর হাসপাতালে ভর্তি দেবেন্দ্রনাথ মাহাতো
ছাত্র আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল ঝাড়খণ্ডের রাঁচি। গতকাল বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল যুবরা। সেখানে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। তবে ছাত্রদের আন্দোলনে অনশনে বসেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। টানা ৯ দিন ধরে অনশনরত অবস্থাতে গতকাল অ্যাম্বুলেন্সে করে তিনি বিধানসভা অভিযানে অংশগ্রহণ করেছিলেন। তবে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে রাঁচির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, গতকাল পুলিশ তাঁর উপর লাঠিচার্জ করে। এমনকি তাঁর রক্তে শর্করার পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) অগ্নিমিত্রা পালকে আইনি নোটিস অভিষেকের
এবার রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের করা মন্তব্য ঘিরে আইনি নোটিশ পাঠিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসলে সংবাদমাধ্যমের কাছে অগ্নিমিত্রা পাল সুমিত রায়ের সম্পর্কে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ভুল ভাবে প্রস্তাবিত করেছিলেন। সেই কারণে নোটিশ পাঠানো হয়েছে। অভিষেকের আইনজীবী অর্ক কুমার নাগ আজ নোটিশ পাঠিয়ে জানিয়েছেন, বক্তব্যটি তথ্যগতভাবে সম্পূর্ণ ভুল আর ইচ্ছাকৃত মিথ্যা। অভিষেক এরকম কোনও মন্তব্য কখনো করেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন