=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘আপনাদের যদি সাহস থাকে..’ এবার দিল্লি পুলিশকে সরাসরি চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার দিল্লি পুলিশকে (Delhi Police) সরাসরি চ্যালেঞ্জ করে বসলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। তাঁর দাবি, দিল্লি পুলিশের ক্ষমতা থাকলে আসল ভিডিও প্রকাশ করে দেখাক যেখানে তিনি বারবার তাঁর পরিবার এবং কাজিনদের সাথে কথা বলতে দেওয়ার জন্য অনুরোধ করছিলেন। অভিজিতের দাবি, পুলিশ যে ভিডিও প্রকাশ করেছে সেটা সম্পূর্ণ এডিট করা। সেখানে তাঁর সম্পূর্ণ বক্তব্য নেই। তাই যত দ্রুত সম্ভব তাঁর অসম্পাদিত ভিডিও সর্বসমক্ষে আনার দাবি জানিয়ে দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ করেছেন দীপকে।

পুলিশকে চ্যালেঞ্জ অভিজিতের

গত, 10 অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আগে বিমানের মধ্যেই দিল্লি পুলিশের হাতে আটক হন অভিজিৎ, সৌরভ, আশুতোষরা। দুর্ভাগ্যবশত সেই দিনই মৃত্যু হয় অভিজিতের দিদার। যে খবর পাওয়ার পর পুলিশের কাছে নাকি বারবার পরিবারের সাথে কথা বলতে দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি। তবে অভিযোগ, বারবার আবেদন করা সত্ত্বেও তাঁকে তাঁর পরিবারের সদস্যদের সাথে দেখা করতে বা কথ বলতে দেওয়া হয়নি।

অভিজিৎ জানিয়েছেন, তাঁর আবেদন পুলিশ তো রাখেইনি সেই সাথে তাঁর অনুরোধের একটি ভিডিও ফুটেজ এডিট করে সর্বসমক্ষে প্রকাশ করেছে পুলিশ। এডিট করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাঁরা। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ করে অভিজিৎ বলেন, “দিল্লি পুলিশ, আপনাদের যদি সাহস থাকে তাহলে সেই পুরো ভিডিওটি প্রকাশ করুন যেখানে আমি বারবার অনুরোধ করছি আমাকে আমার কাজিনদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেওয়া হোক।”

অভিজিৎ আরও বলেন, “আমি অনুরোধ করছিলাম আপনাদের আমাকে অন্তত দু মিনিটের জন্য আমার ফোনটা দিন, আমার আইনজীবীর সঙ্গে অন্তত কথা বলার অনুমতি দিন। আপনারা সেই ভিডিও কেন প্রকাশ করছেন না? আপনারা মানুষকে একটা এডিট করা ভিডিও দেখাচ্ছেন। আপনাদের সাহস থাকলে পুরো ভিডিওটা দেখান যাতে মানুষ বুঝতে পারে আপনারা কীভাবে আমার মৌলিক অধিকার কেড়ে নিয়েছিলেন। গ্রেফতার হওয়ার পর একজন ব্যক্তি তাঁর আইনজীবীর সাথে কথা বলবে এটা তাঁর আইনত অধিকার।”

আরও পড়ুন: ‘বৈভবকে দল থেকে বাদ দেওয়ার জন্যই ভাল খেলছে সঞ্জু’ বিস্ফোরক অশ্বিন

বলাই বাহুল্য, দিল্লি পুলিশ অভিজিতের আটকের একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ফুটেজে দেখা গিয়েছে দিদার মৃত্যুর খবর শুনে মাথায় হাত পড়ে গিয়েছে অভিজিতের। পুলিশ তাঁকে জল খেতে দিলেও তিনি সেই জল প্রত্যাখ্যান করছেন। পুলিশ তাঁকে দিদার অন্তেষ্টিক্রিয়ায় অংশ নিতে চান কিনা সেটা জিজ্ঞেস করার সাথে সাথে সেই ব্যবস্থা করে দেওয়ার কথা বললেও তিনি তাতে রাজি হচ্ছেন না। যদিও এই ভিডিওটিকে সম্পূর্ণ এডিটেড বলে উড়িয়ে দিয়েছেন অভিজিৎ। দীপকের পাল্টা অভিযোগের আগে অবশ্য দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ নেহা যাদব একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, অভিজিৎ দীপকেকে দিল্লি পুলিশ তাঁর দিদার মৃত্যুর খবর জানিয়েছিল এবং তাঁকে তাঁর পরিবারের সাথে দেখা করার কথা বলেছিল। তবে অভিজিৎ নাকি পরিবারের কারও সাথে দেখা করতে চাননি, বলেই দাবি পুলিশের ।

Leave a Comment