“আমি তাঁর….” জন্মদিনে প্রধানমন্ত্রীকে মেলোনির বার্তা প্রকাশ্যে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 77 এ পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের প্রধানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের ক্রিকেট মহল থেকে শুরু করে বিনোদন, রাজনৈতিক জগতের তারকারা। শুভেচ্ছা বার্তা আসছে বিদেশ থেকেও। বন্ধু মোদিকে ইতিমধ্যেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে অন্যান্য বন্ধু দেশের রাষ্ট্রপ্রধানেরা। সেই তালিকায় এবার নাম উঠলো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Georgia Meloni)। বন্ধুর জন্মদিনে বিশেষ বার্তা দিলেন বন্ধু দেশের প্রধানা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্য কী বার্তা দিলেন মেলোনি?

সাম্প্রতিক সময়ে আরও কাছাকাছি এসেছে ভারত এবং ইতালি। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটাই জোরদার হয়েছে আগের তুলনায়। বাণিজ্যিক ক্ষেত্রেও একে অপরের অংশীদার হয়েছে দুই দেশ। নরেন্দ্র মোদিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শুভেচ্ছা বার্তা জানাতে গিয়ে সেসব কথাও স্মরণ করালেন মেলোনি। ইতালির প্রধানমন্ত্রী লিখলেন, “আমার বন্ধু নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তাঁর সুস্বাস্থ্য, কর্মশক্তি এবং সাফল্য কামনা করি।”

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মেলোনি আরও লেখেন, “ইতালি এবং ভারত তাদের গভীর বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করে চলেছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হচ্ছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং সমৃদ্ধির মধ্যে দিয়ে এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে।” বলাই বাহুল্য, আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতার মাঝে রাশিয়ার পাশাপাশি ইতালির সাথেও বন্ধুত্ব ক্রমশ অটুট হয়েছে ভারতের। বাণিজ্য থেকে শুরু করে প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি এবং কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে আরও কাছাকাছি এসেছে দুই দেশ।

 

আরও পড়ুন: তারেক ব্রিকসে আসেনি বলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে আদানি! দাবি বাংলাদেশের উপদেষ্টার

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু ভ্লাদিমির পুতিন। রাশিয়া এবং ভারতের দীর্ঘ ঐতিহাসিক বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে তিনি দাবি করেছেন, ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে আরও কাছাকাছি আসবে দুই দেশ। তিনি ভারত এবং রাশিয়ার মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন।

Leave a Comment