=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আমেরিকার দলকে গুঁড়িয়ে দিয়ে MLC চ্যাম্পিয়ন হল শাহরুখের নাইট রাইডার্স

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকায় অনুষ্ঠিত মেজর ক্রিকেট লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (Los Angeles Knight Riders)। 19 জুলাই অর্থাৎ রবিবার সকালে ওকল্যান্ডের স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল নাইট রাইডার্স বনাম ওয়াশিংটন ফ্রিডমের ম্যাচ। সেই আসরেই চরম নাটকীয়তার মধ্যে দিয়ে শেষপর্যন্ত মাত্র এক রানে জিতে যায় শাহরুখ খানের দল। আর তারপরেই প্রথমবার মেজর ক্রিকেট লিগ শিরোপা জেতায় একেবারে উচ্ছাসে ফেটে পড়েন নাইট রাইডার্স ভক্তরা।

নাটকীয়তায় ভরপুর ম্যাচে জয় নাইট রাইডার্সের

রবিবার, টুর্নামেন্টের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমেছিল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। এদিন ব্যাট হাতে শুরুতেই 164 রান তুলেছিল শাহরুখ খানের দল। পরবর্তীতে আন্দ্রে রাসেলসের দেওয়ার লক্ষ্য তাড়া করে জেতার আপ্রাণ চেষ্টা করেছে ওয়াশিংটন। 19 ওভারের মধ্যেই ব্যাট চালিয়ে 151 রান তুলে দিয়েছিল তারা। ম্যাচ দেখে অনেকেই মনে করেছিলেন ওয়াশিংটনের কাছে বোধহয় হেরে যেতে হবে নাইট রাইডার্স বাহিনীকে।

এদিন খেলা যখন 20 ওভার ছুঁয়ে গেল, শেষ 6 বলে ওয়াশিংটনকে করতে হতো 14 রান। আর এখানেই শুরু হয় চরম নাটকীয়তা। এদিন শেষ ওভারে নাইট রাইডার্স ব্রিগেডের হয়ে বল করতে এসেছিলেন শ্যাডলি ভ্যান শাল্কউইক। অন্যদিকে ওয়াশিংটনের হয়ে ব্যাট করছিলেন ওবাস পিনার এবং লাহিরু মিলান্থা। ওভারের প্রথম বল পেতেই এক্সট্রা কভারের উপর থেকে ছয় হাঁকান পিনার। যা দেখে অনেকেই ধরে নিয়েছিলেন সহজেই ম্যাচ জিতে যাবে ওয়াশিংটন। ফলে ওয়াশিংটনকে জিততে হলে আর করতে হতো 8 রান।

অবশ্যই পড়ুন: ডেঙ্গু-ম্যালেরিয়া অতীত! মশা মারতে বিশেষ ব্যাকটেরিয়া আবিষ্কার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের

পরের বলেই দেখা গেল শাল্কউইক পিনারকে বোল্ড করে সাজঘরে ফিরিয়ে দিলেন। এরপর ব্যাট করতে এসে গোল্ডেন ডাক নিয়ে মাঠ ছাড়েন ইয়ান হল্যান্ডও। শেষ তিন বলে ওয়াশিংটনকে করতে হতো আট রান। চতুর্থ বল করতেই লকি ফার্গুসন বল পাঠালেন বাউন্ডারিতে। চার রান পেল শাহরুখের দলের প্রতিপক্ষ। এরপর ওভারের শেষ দুটি বলে মাত্র দুই রান আসায় এক রানে জিতে যায় নাইট রাইডার্স। সেই সূত্রেই প্রথমবারের মতো মেজর ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে KKR এর মালিকানাধীন দলটি।

Leave a Comment