=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আরও শক্তিশালী হল নৌসেনা, হুগলি নদীতে নামানো হল ডাইভিং ক্রাফট জাহাজ

সৌভিক মুখার্জী, কলকাতা: আরও শক্তি বাড়ল ভারতীয় নৌসেনার (Indian Navy)। এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ডাইভিং সাপোর্ট ক্রাফট প্রকল্পের পঞ্চম প্রজন্মের জাহাজ ডিএসসি এ২৪-কে পরিষেবার জন্য নামানো হল কলকাতার হুগলি নদীতে। নৌবাহিনীর ঐতিহ্য মেনে এক বিশেষ কর্মসূচির মাধ্যমে এই জাহাজের উদ্বোধন করেছেন ভারতীয় নৌসেনার ভাইস অ্যাডমিরাল গুরুচরণ সিং এর স্ত্রী কমল সিং। এমনকি সেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। কিন্তু কী বিশেষত্ব রয়েছে এই জাহাজটির? আদতে নৌসেনার ক্ষমতা কতটা বাড়াল এই বিশেষ জাহাজ? বিস্তারিত রইল এই প্রতিবেদনে।

হুগলি নদীতে পঞ্চম প্রজন্মের জাহাজ

এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌসেনার প্রধান চিফ অফ পার্সোনাল ভাইস অ্যাডমিরাল গুরুচরণ সিং থেকে শুরু করে নৌবাহিনীর সমস্ত শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। কারণ, এই ক্রাফটগুলির নির্মাণের দায়িত্বে ছিল এই সংস্থা। জানা যাচ্ছে, এই অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের জাহাজটির ওজন প্রায় ৩০০ থেকে ৪০০ টন পর্যন্ত। এমনকি উত্তাল সমুদ্র থেকে শুরু করে বড় বড় ডেক এলাকায় এই জাহাজটি সহজে তার কার্যক্ষমতা দেখাতে পারে। এমনকি জলের নিচে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করতে পারে এই বিশেষ পঞ্চম প্রজন্মের জাহাজ।

সবথেকে বড় ব্যাপার, এই জাহাজটি বলতে গেলে প্রায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। হ্যাঁ, এই জাহাজের প্রধান এবং সহায়ক যন্ত্রাংশের আনুমানিক ৭০ শতাংশ দেশীয়। যার জেরে এটি কেন্দ্রীয় সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রযুক্তিকে যে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এর পাশাপাশি দেশীয় প্রযুক্তি থেকে শুরু করে আধুনিক নকশা আর স্বনির্ভর উৎপাদনের কারণে এটি নৌসেনার ক্ষমতা কয়েকগুণ বাড়াবে বলেই মত প্রকাশ করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: হামিদের গ্রেফতারের পরই বাংলায় তৈরি হচ্ছে অ্যান্টি টেরর স্কোয়াড, চলবে বিশেষ অভিযান

উল্লেখ্য, এই বিশেষ জাহাজটি ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিং এর নৌ নিয়ম এবং মানদন্ড অনুযায়ী নকশা করা হয়েছে। এমনকি এটি সরাসরি জলের নিচে পরিদর্শন থেকে শুরু করে উদ্ধার কাজ কিংবা উপকূলীয় অপারেশনাল ডাইভিং-এ অংশগ্রহণ করতে পারবে। আর এই প্রযুক্তির ফলে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের সাফল্য যে কয়েকগুণ বাড়ল তাও নতুন করে বলার অপেক্ষা রাখে।

Leave a Comment