আরামে যান কোচবিহার, শুরু হল কলকাতা-তুফানগঞ্জ বাস পরিষেবা, জানুন রুট ও ভাড়া

সহেলি মিত্র, কলকাতাঃ এবার কলকাতা থেকে কোচবিহার যাওয়া আরও সহজ ও আরামদায়ক হয়ে উঠল। আপনিও যদি কলকাতা বা কোচবিহারের বাসিন্দা হয়ে থাকেন, এবং বাসে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এবার কলকাতা থেকে সরাসরি কোচবিহারের তুফানগঞ্জ যাওয়ার বায়ো টয়লেটযুক্ত ঝাঁ চকচমে বাস (Kolkata-Tufanganj Bus) পরিষেবা শুরু হয়ে গেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন বাসটির রুট, ভাড়া, সময়সূচী সম্পর্কে বিশদে জেনে নেবেন।

শুরু হয়ে গেল কলকাতা-তুফানগঞ্জ এসি বাস পরিষেবা

জানা গিয়েছে, অতি সম্প্রতি শুরু হয়েছে কলকাতা থেকে সরাসরি তুফানগঞ্জ যাওয়ার বায়ো টয়লেট যুক্ত একমাত্র এসি স্লিপার বাস পরিষেবা। অর্থাৎ কলকাতা থেকে আর গরমে ঘেমে নেয়ে কিংবা অসুবিধার সঙ্গে কোচবিহার বা কোচবিহার থেকে কলকাতা আসার দিন শেষ। এবার একদম এসি বাসে শুয়ে বসে পৌঁছে যেতে পারবেন। একটি বিখ্যাত বাস সংস্থা এই সরাসরি বাস পরিষেবাটি শুরু করেছে।

বাসের রুট ও সময়সূচি

এবার জেনে নেওয়া যাক বাসের রুট ও সময়সূচি সম্পর্কে। রুট সম্পর্কে বললে রিপোর্ট অনুযায়ী, নতুন বাসটি ভায়া ধর্মতলা, এয়ারপোর্ট, বারাসাত, জাগুলী, রানাঘাট, ফুলিয়া, কৃষ্ণনগর, বেথুয়াডহড়ী, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, ডালখোলা, ইসলামপুর, শিলিগুড়ি জংশন, গোশালা মোড় (জলপাইগুড়ি বাইপাস), ময়নাগুড়ি বাইপাস, ধূপগুড়ি বাসস্ট্যান্ড, ফলাকাটা, কোচবিহার, তুফানগঞ্জ ঢুকবে। বাসটি একসঙ্গে বেশ কিছু জেলা কভার করবে।

আরও পড়ুনঃ যাত্রীদের হবে বিরাট সুবিধা, আসানসোল-দিঘা ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত নিল রেল

এবার জেনে নেওয়া যাক কলকাতা-তুফানগঞ্জ বাসের সময়সূচি সম্পর্কে। তুফানগঞ্জ যাওয়ার সময় ধর্মতলা থেকে বাসটি ছাড়বে বিকেল ৪:৪৫ মিনিটে, কৃষ্ণনগর শংকর হোটেল থেকে ছাড়বে রাত ৯:১৫ মিনিটে। অন্যদিকে কলকাতায় আসার সময়ে তুফানগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ছাড়বে দুপুর ৩:০৫ মিনিটে, কোচবিহার বাসস্ট্যান্ড থেকে ছাড়বে বিকেল ৪:০৫ মিনিটে। সিট বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেন 9163891555 / 9163720555 / 9163920555 নম্বরে। এছাড়াও Redbus থেকে টিকিট অনলাইনে বুক করে নিতে পারেন।

Leave a Comment