=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আশ্বাস দিয়েছেন জেপি নাড্ডা, ২৩ দিন পর অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ ২৩ দিন পর অনুশীল ভাঙলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। রাজধানীর রাজপথে বিক্ষোভ থেকে শুরু করে সংসদ অভিযান, এমনকি লাঠিচার্জ, সবকিছু উপেক্ষা করে অবশেষে ককরোচ জনতা পার্টির সাথে বৈঠকে বসল কেন্দ্রীয় সরকার। নিটের প্রশ্নপত্র কেলেঙ্কারি এবং শিক্ষা সংস্কারের দাবিতেই ছিল তাদের এই আন্দোলন। সেই সূত্র ধরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠ ক হয় সিজেপির। আর সেই বৈঠকের পরেই আমরণ অনশন প্রত্যাহার করলেন লাদাখের শিক্ষাবিদ।

অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের

প্রসঙ্গত, আজ সকালে সোনম ওয়াংচুক হ্যান্ডেলে তিনটি দাবি জানিয়েছিলেন। দাবি তিনটির মধ্যে যে কোনও একটি মানলেই তিনি অনশন ভাঙবেন বলে জানান। প্রথম দাবি ছিল, প্রশ্ন ফাঁসহ সাম্প্রতিক সময়ে ঘটা বিভিন্ন শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার দায় স্বীকার করতে হবে সরকারের। দ্বিতীয় দাবি ছিল, যদি তিনি এবং ককরোচ জনতা পার্টির নেতৃত্বরা সংসদে যেতে পারেন, এবং নেতা-মন্ত্রীরা তাঁদের সঙ্গে দেখা করে আশ্বাস দেন তাহলে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এবং তৃতীয় দাবি ছিল, শারীরিক বা অন্যান্য কারণে তিনি এবং তাঁর বন্ধুরা সংসদ পর্যন্ত যেতে না পারলেও রাজনৈতিক দলের নেতারা যেন তাঁর সঙ্গে হাসপাতালে এসে দেখা করেন, এবং তাঁকে ভরসা দেন যে সংসদের বর্ষাকালে অধিবেশনের এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

তবে সেই সূত্র ধরেই আজ সিজেপির সঙ্গে বৈঠকে বসেন বিজেপির নেতা জেপি নাড্ডা। আজ বিকেল চারটে পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা চলে। তবে শান্তিপূর্ণ পরিবেশেই এই আলোচনা চলেছে বলে খবর। পাশাপাশি প্রতিনিধিরা সরকারের কাছে লিখিত দাবিও জমা দেন। তবে বিকাল সাড়ে চারটা নাগাদ বৈঠকের পর সরকারের তরফ থেকে ইতিবাচক সংকেত মেলে, এবং অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ওয়াংচুক। এমনকি বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা পোস্ট করে লেখেন, আজ সকালে আন্দোলনকারীদের তরফ থেকে সরকারের কাছে আলোচনার প্রস্তাব আসে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘ সময় ধরে আলোচনা চলেছে। তাদের প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত কথাবার্তা হয়, এবং বিকেল চারটে নাগাদ তারা আমায় আবেদনপত্র তুলে দেয়। এমনকি আমি তাদের প্রতি আবেদন জানিয়েছি যে, তারা যেন ধর্না অবস্থান তুলে নেয়, এবং প্রশাসনিক পরিবেশ স্বাভাবিক রাখার জন্য পুলিশ ও প্রশাসনকে সাহায্য করেন।

আরও পড়ুন: সমুদ্রের নিচে চলবে ভারতের প্রথম বুলেট ট্রেন, টানেল নির্মাণে নামল ৫০০ হাতির ওজনের TBM

প্রসঙ্গত, গত ১৮ তারিখ সোনম ওয়াংচুককে দিল্লির যন্তরমন্তর থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানেও তিনি অনশন চালিয়ে যাচ্ছিলেন বলেই খবর। তাঁর স্ত্রীর কথায়, সোনম শুধুমাত্র নুনজল টুকু গ্রহণ করছিলেন। এমনকি তাঁর শারীরিক অবস্থা একেবারে অবনতির মুখেই ছিল। যদিও তিনি ২০ জুলাই সংসদ অভিযানের ডাক দিয়েছিলেন আগে থেকেই। সেই সূত্র ধরেই চলে আজ আন্দোলন, এবং অবশেষে কেন্দ্র সরকার তাঁদের দাবি মানায় অনশন ভাঙেন সোনম ওয়াংচুক।

Leave a Comment