আসামে বন্যা দুর্গতদের পাশে সলমন খান, ৫০০টি আধা অস্থায়ী বাড়ি তৈরির প্রতিশ্রুতি

অনন্যা সরকার, কলকাতা: আসামের ভয়াবহ বন্যায় (Assam Flood) বাস্তুহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। এই চরম দুর্যোগে যারা নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন তাদের জন্য ৫০০টি সেমি পার্মানেন্ট বা আধা অস্থায়ী বাড়ি তৈরি করার জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার (NGO) সঙ্গে হাত মিলিয়েছেন সলমন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জীবন আবার গুছিয়ে দেওয়ার জন্য এই উদ্যোগটি একটি দীর্ঘস্থায়ী পুনর্বাসন কার্যক্রমের অংশ। সলমন খানের দাতব্য প্রতিষ্ঠান এর আগেও আসামের বন্যা কবলিতদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে ত্রাণ কার্যে সহায়তা করেছিল। 

আসামের বন্যা পীড়িতদের পুনর্বাসনে এগিয়ে এলেন সলমন খান

একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আসামের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গ্রামগুলির অন্যতম নেপালি খুটি, যেখানে ইতিমধ্যেই স্বেচ্ছাসেবী সংস্থা ‘গ্লোবাল শিখস’-এর উদ্যোগে নির্মাণকাজ শুরু হয়েছে। শোনা যাচ্ছে, প্রথম পর্যায়ে প্রায় ২২০টি অস্থায়ী বাড়ি তৈরি করা হয়েছে। এখন এগুলি পরিবারগুলোর হাতে হস্তান্তর করা হচ্ছে।

আরও পড়ুন: রাহুল গান্ধী বা আরশোলার অভিজিৎ নয়, যুব সমাজের সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন নরেন্দ্র মোদী

সম্প্রতি অভিনেতা রণদীপ হুডা বন্যা কবলিত অঞ্চলগুলিতে গিয়ে ত্রাণকার্যে অংশ নেওয়ার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা দেখার পর সলমন এই পুনর্বাসন প্রকল্পটি ত্বরান্বিত করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে শোনা যাচ্ছে। ত্রাণ অভিযানের প্রয়োজনীয়তা নিয়ে দুই অভিনেতার মধ্যে পরে কথাও হয়েছে জানা যায়। 

আরও পড়ুন: ২০ হাজার টাকায় বর্ডার পার, দার্জিলিং বেড়াতে এসে গ্রেফতার বাংলাদেশী যুবক

রণদীপ সালমানকে জানিয়েছেন যে, গ্লোবাল শিখস-এর ত্রাণ কার্যক্রমের অধীনে ৭০ জনের একটি দল কাজ করছেন। এই মুহূর্তে তাদের কী কী প্রয়োজন রয়েছে, সেটাও জানান তিনি। গ্লোবাল শিখস-এর প্রতিষ্ঠাতা অমরপ্রীত সিং সলমনকে বলেন, তারা বাঁশ ও টিনের চালা দিয়ে বন্যা-প্রতিরোধী সেমি-পার্মানেন্ট বাড়ি তৈরির পরিকল্পনা করছেন। এক একটি এরকম আধা-স্থায়ী বাড়ি তৈরি করার জন্য খরচ হবে ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকা। সলমন সেই মুহূর্তেই ফাউন্ডেশনটির সঙ্গে হাত মেলান বলে এবং তারা একসঙ্গে ৫০০টি বাড়ি তৈরির অঙ্গীকার করেছেন বলে শোনা যাচ্ছে। 

 

গ্লোবাল শিখস-এর প্রতিষ্ঠাতা অমরপ্রীত সিং চলমান ত্রাণের কাজ এবং তাদের সঙ্গে সলমন খানের যুক্ত হওয়ার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, কিছুদিন আগেই সালমান খান তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অমরপ্রীত সিং-এর কথায়, এই মুহূর্তে শিবসাগর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং এর কেন্দ্রে রয়েছে নেপালি খুটি। নির্মাণের প্রথম পর্যায়ে ২২০টি বাড়ি তৈরি হয়ে গেছে এবং তারা সেগুলি প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করছেন। এরকম ৮ থেকে ১০ টি আধা স্থায়ী বাড়ি তাদের দল মিলে প্রতিদিন বাড়ি তৈরি করছেন বলেও জানান অমরপ্রীত সিং। 

Leave a Comment