বিক্রম ব্যানার্জী, কলকাতা: পারল না ভারত (Team India)। টি-টোয়েন্টি সিরিজের পর অন্তত ওয়ানডেতেও ইংল্যান্ডের সামনে মান বাঁচাতে পারল না টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে জিতলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে নাকানি চোবানি খাইয়েছিল ইংলিশরা। তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি যেভাবে ইনিংসের শুরুটা করেছিলেন, আশা ছিল হয়তো শেষ ওয়ানডে জিতে শেষ পর্যন্ত জয়ের সরণিতে ফিরবে ভারত। কিন্তু শেষ পর্যন্ত সেটা হতে দিল না ইংল্যান্ড। আর এই কাজে পরোক্ষভাবে ইংল্যান্ডকে সাহায্য করল টিম ইন্ডিয়ার 5 প্লেয়ার!
ভারতের হারের কারণ এই 5 প্লেয়ারের ব্যর্থতা!
গুরনূর ব্রার
রবিবার, যেখানে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের থামাতে পারছিল না টিম ইন্ডিয়ার বোলাররা, সেই পর্বে ভারতীয় দলের তরুণ পেসার গুরনূর ব্রার 10 ওভারের কোটায় একেবারে হাত খুলে রান দিয়েছিলেন। এদিন তাঁর ওভারে সবচেয়ে বেশি রান তুলেছিল 22 গজের শত্রুপক্ষ। ভারতীয় তারকা হাত থেকে 97 রান ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। বদলে একটি উইকেটও তুলতে পারেননি গুরনূর। আর সেটাই ভারতের পরাজয়ের অন্যতম বড় কারণ।
অর্শদীপ সিং
এদিন ইংল্যান্ডকে আটকাতে অর্শদীপ সিংয়ের উপর ভরসা রেখেছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে শেষ পর্যন্ত টিম ইন্ডিয়াকে ডোবালেন তিনিও! 10 ওভারের কোটায় 72 রান খরচ করে ইংল্যান্ডের একটি উইকেটও তুলতে পারেননি এই প্লেয়ার। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, এই ভারতীয় তারকা এত পরিমান রান খরচের কারণে হেরে গেল ভারত।
ইশনা কিষাণ
এদিন ব্যাট হাতে বিরাট কোহলিকে সাহায্য করার সুযোগ ছিল ইশান কিষাণের হাতে। তবে ব্যাট করতে নেমেই যেন নিজের ফর্ম হারিয়ে ফেললেন ইশান। আজ, মাত্র 12 বলে 14 রান করেই আউট হয়ে মাঠ ছাড়েন ভারতীয় তারকা। আর তাতেই বড় ধাক্কা খায় টিম ইন্ডিয়া। অনেকেই বলছেন, ইশানের ব্যর্থতা ভারতের পরাজয়ের বড় কারণ।
অবশ্যই পড়ুন: ঘাম অতীত, দফায় দফায় ভিজবে দক্ষিণবঙ্গের ৯ জেলা, আজকের আবহাওয়া
শ্রেয়স আইয়ার
ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের হাতে আজ সুযোগ ছিল বড় ইনিংস খেলার। তবে ব্যাট হাতে মাঠে নেমেই শূন্য নিয়ে ফিরলেন তিনি। এক কথায়, এদিন রোহিত, বিরাট ছাড়া ভারতীয় ব্যাটিং অর্ডারের কেউই ব্যাট হাতে টিকে থাকতে পারলেন না। আর সেটাই ইংল্যান্ডের জয়ের কারণ হয়ে দাঁড়াল।
অক্ষর প্যাটেল
রবিবার বল হাতে 61 রান খরচ করে একটি উইকেটও যেমন তুলতে পারেননি ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল, ঠিক তেমনই ব্যাট হাতে মাঠে নেমেও মাত্র 2 রান করেই আউট হয়ে যান তিনি। অক্ষরের মতো একজন প্লেয়ারের এমন ব্যর্থতার কারণেও ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে গেল ভারত!