=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইচ্ছে করেই স্পেনের বিরুদ্ধে খারাপ খেলেছেন মেসিরা? জানাল আর্জেন্টিনা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর্জেন্টিনাকে (Argentina) হারিয়ে বিশ্বকাপ (FIFA World Cup) জিতেছে স্পেন। সেটাই এখন ধ্রুব সত্য। তবে লিওনেল মেসিদের পরাজয় নিয়ে হয়েছে একাধিক কাঁটাছেড়া অনেকেই বলছেন আর্জেন্টিনাকে একেবারে অন্যায়ভাবে হারানো হয়েছে। কারও দাবি, ফিফার তরফ থেকে চাপ দেওয়া হয়েছিল বলেই স্পেনের কাছে পরাজয় স্বীকার করে নিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলাররা। এবার ফাইনালের সেই সব জল্পনা নিয়ে মুখ খুলল আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

সত্যিই কি আর্জেন্টিনাকে জোর করে হারানো হয়েছে?

লিওনেল মেসিদের পরাজয় নিয়ে একাধিক আলোচনা হয়েছে। অনেকেই মেসিদের ড্রেসিংরুমের এক ভিডিও নিয়ে নানান মন্তব্য করেছেন। গুঞ্জন শোনা যাচ্ছে, বেশ কিছু বাধ্যবাধকতার কারণে আর্জেন্টিনা নাকি ইচ্ছে করেই খারাপ খেলেছে। এবার সেসব নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। দলের কোচিং স্টাফ এবং ফুটবলারদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি প্রকাশ করেছেন তিনি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে প্রকাশিত চিঠিতে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, আর্জেন্টিনাকে নিয়ে যেন কেউ গুজব না ছড়ায়! একই সাথে সমর্থকদের আর্জেন্টিনাকে নিয়ে ছড়ানো গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন ফেডারেশনের সভাপতি। এদিন স্পেনের জয়কে একেবারে যথাযথ বলে দাবি করেছিলেন তিনি।

লিওনেল মেসিদের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, “আমরা স্পেনকে হারাতে পারিনি। তারা আমাদের থেকে অনেক ভাল ফুটবল খেলেছে। এ কথা মেনে নিতে কোনও সমস্যা নেই। থাকারও কথা নয়। জয়ের মতো পরাজয়কেও সমান মর্যাদা এবং বিনয়ের সাথে গ্রহণ করতে পারাই তো ফুটবলের আসল শিক্ষা।” এদিন তাপিয়া এও বলেন, “আমরা ফাইনালে হেরেছি ঠিকই, কিন্তু এটাও মনে রাখতে হবে, এই দলটা বারবার প্রমাণ করেছে কেন তারা সাধারণ মানুষের কাছে বিশেষ। এই দলটার একটা ইতিহাস আছে। এই দল ভক্তদের আনন্দের মুখোমুখি এনে দাঁড় করিয়েছিল।”

অবশ্যই পড়ুন: ২০২৬ কমনওয়েলথ গেমসের আগেই বড় ক্ষতি হয়ে গেল ভারতের!

এদিন, আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচ নিয়ে ছড়িয়ে পড়া নানান গুঞ্জন প্রসঙ্গে কথা বলতে গিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি খুব পরিষ্কারভাবে বললেন, “কোনও রকম মিথ্যা বা অপপ্রচারে কান দেবেন না। এসব শুধুমাত্র আর্জেন্টিনা দলকে ব্যতিব্যস্ত এবং অস্থিতিশীল করে তোলার জন্য হচ্ছে। যাঁরা দলটাকে এত কিছু দিল তাঁদেরকে আলাদা করার চেষ্টা চলছে।” এক কথায়, আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন স্বীকার করে নিচ্ছে একেবারে যোগ্য দল হিসেবেই আর্জেন্টিনার বিপক্ষে ফুটবল বিশ্বকাপের ফাইনাল জিতেছে স্পেন।

Leave a Comment