=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইন্দোনেশিয়ার থেকেও পিছিয়ে ভারতের শেয়ার বাজার, ব্যাঙ্ক অফ আমেরিকার রিপোর্টে চাঞ্চল্য

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাঙ্ক অফ আমেরিকার রিপোর্টে এবার ধাক্কা খেল ভারতের শেয়ার বাজার (Stock Market)। একসময় দেশের স্টক মার্কেট খুব শক্তিশালী অবস্থানে থাকলেও সাম্প্রতিক বছরগুলিতে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার জেরে অন্যান্য এশীয় বাজারের তুলনায় তা অনেকটাই পিছিয়ে পড়েছে। বিশেষ করে এআই খাতে বিনিয়োগকারীদের সুযোগ খোঁজা এবং বিনিয়োগ তুলে নেওয়ার জেরেই এই ধাক্কা। এমনকি সবথেকে বড় ব্যাপার, ইন্দোনেশিয়ার মতো একটি ছোট দেশের থেকেও পিছিয়ে পড়েছে ভারতের শেয়ার বাজার।

ভারতের শেয়ার বাজারে রেকর্ড ধাক্কা

সিকিউরিটিজ ডিপোজিটরি এনডিসিএল-র এক রিপোর্ট অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারীরা এই বছর ভারতীয় শেয়ার বাজার থেকে আনুমানিক ২৬.৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি মূলধন তুলে নিয়েছে। যার ফলে এই বছরের মে মাসে শেয়ার বাজারের মূল্যায়নের নিরিখে ভারত বিশ্বব্যাপী পঞ্চম স্থান থেকে নেমে সপ্তম স্থানে গিয়ে দাঁড়িয়েছে। এমনকি ওই রিপোর্টে ইন্দোনেশিয়ার থেকেও পিছিয়ে পড়েছে ভারত। এশিয়ার মধ্যে সবথেকে কম পছন্দের শেয়ার বাজার হিসেবে ভারতের নাম সবার প্রথমেই উঠছে।

তবে এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর বিনিয়োগকারীদের মধ্যেও বাড়ছে উদ্বেগ। বিশেষ করে এ বছর সবথেকে খারাপ পারফর্ম করেছে ভারতের শেয়ার বাজার। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে শক্তিশালী কোম্পানির অভাব আর দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি শেয়ার বাজারকে ত্বরান্বিত করার ক্ষেত্রে দিনের পর দিন বাধা দিচ্ছে। এমনকি জরিপে অংশগ্রহণ করা অন্তত ৩২ শতাংশ ফান্ড ম্যানেজার জানিয়েছেন, তাঁরা ভারতীয় শেয়ার বাজারে তাঁদের অংশীদারিত্ব কমাচ্ছেন।

আরও পড়ুন: ইসলামপুরে জঙ্গি সন্দেহে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতির ভাই, ‘ও নির্দোষ’ দাবি স্ত্রীর

অন্যদিকে এর বিপরীতে ইন্দোনেশিয়ার প্রতি বিনিয়োগকারীদের মনোভাব আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে। যেখানে বিগত জুলাই মাসে ৩২ শতাংশ ফান্ড ম্যানেজার ইন্দোনেশিয়ার বাজারে তাঁদের অংশীদারিত্ব কমানোর কথা ভাবছিলেন, সেখানে আগস্ট মাসে এই হার এসে দাঁড়িয়েছে মাত্র ২৭ শতাংশে। পাশাপাশি বিনিয়োগকারীদের সবথেকে পছন্দের বাজার হিসেবে রয়েছে তাইওয়ান এবং জাপান। বিগত ৭ থেকে ১৩ আগস্টের মধ্যে মধ্যে পরিচালিত এই সমীক্ষায় মোট ৯৮ জন ফান্ড ম্যানেজার অংশগ্রহণ করেছিলেন বলেই খবর। এমনকি ব্লুমবার্গ জানিয়েছে, বছরের প্রথমার্ধে রেকর্ড পরিমাণ অর্থ উত্তোলনের পর এই ত্রৈমাসিকে বিদেশি বিনিয়োগকারীরা আনুমানিক ৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে ভারতীয় শেয়ার বাজারে। তবে তাও বাজারের অবস্থা খুব একটা সন্তোষজনক নয়।

Leave a Comment