=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইস্টবেঙ্গলে মিগুয়েলের শূন্যস্থান ভরাট করবেন এই স্প্যানিশ ফুটবলার!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গল (East Bengal FC) ছেড়েছেন ব্রাজিলের গোল মেশিন মিগুয়েল ফিগুয়েরা (Miguel Figueira)। নতুন মরসুমের আগে যা লাল হলুদ ভক্তদের জন্য সবচেয়ে খারাপ লাগার বিষয়। যদিও সেই ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠছেন ইস্টবেঙ্গল ভক্তরা। ঠিক সেই পর্বে, ব্রাজিলিয়ান ফুটবলারের বদলি পেয়ে গেল মশাল শিবির। ইস্টবেঙ্গলে মিগুয়েলের বদলি হিসেবে জায়গা পেয়েছেন দানি রামিরেজ। এখন প্রশ্ন, এই স্প্যানিশ ফুটবলার আদৌ মিগুয়েলের শূন্যস্থান ভরাট করতে পারবেন তো?

আক্রমণে দুর্ধর্ষ ইস্টবেঙ্গলের নতুন ফুটবলার

স্পেনের ফুটবলার রামিরেজ লাল হলুদে আসা মানে ইস্টবেঙ্গলের অ্যাটাকিং সাইড অনেকটাই শক্তিশালী হবে। এর আগে পাঞ্জাব এফসিতে নিজের ক্ষমতা প্রদর্শন করেছেন এই খেলোয়াড়। গত সিজেনে পাঁচটি গোল করেছেন তিনি। সেই সাথে তিনটি গোলে অ্যাসিস্ট করেছেন রামিরেজ। ভারতীয় ফুটবলে আরও সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারবেন এই স্প্যানিশ ফুটবলার। সেই ধারণা থেকেই মিগুয়েলের বদলি হিসেবে এই প্লেয়ারকে দলে নিয়েছে মশাল ব্রিগেড।

বলাই বাহুল্য, এর আগে রামিরেজের ঝকঝকে ফুটবলের জন্যই AIFF সুপার কাপের সেমিফাইনালে জায়গা করতে পেরেছিল পাঞ্জাব এফসি। শুধু তাই নয়, এবছর ইন্ডিয়ান সুপার লিগে ফাইনাল জয়ের লড়াইয়েও টিকে ছিল পাঞ্জাব। সে ক্ষেত্রেও বড় অবদান রয়েছে এই খেলোয়াড়ের। ঠিক সেই সব কারণ মাথায় রেখেই রামিরেজকে আগেভাগে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল।

অবশ্যই পড়ুন: ৫২ বছর পর বিশ্বকাপে হাইতি, ৩-০ গোলে হারাল ব্রাজিল

সূত্রের খবর, আপাতত এক বছরের জন্য এই স্প্যানিশ ফুটবলারের সাথে চুক্তি হয়েছে ইস্টবেঙ্গলের। ভবিষ্যতে যদি বল পায়ে নিজের দক্ষতা প্রমাণ করতে পারেন তবে এই খেলোয়াড়ের সাথে চুক্তি দীর্ঘায়িত করার কথা ভাববে শহরের ঐতিহ্যবাহী ফুটবল দলটি। কিন্তু তার আগে দলের জন্য রামিরেজ কতটা মূল্যবান সেটা একবার যাচাই করে দেখবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আপাতত যা খবর, চলতি জুন মাসের শেষের দিকেই প্রাক মরসুম প্রস্তুতি শুরু করে দেবে ইস্টবেঙ্গল। সেখানে থাকতে পারে নতুন ফুটবলার। ওদিকে, মহম্মদ রশিদের সাথে আরও এক বছরের জন্য চুক্তি বাড়িয়েছে লাল হলুদ।

Leave a Comment