=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অভিজিৎ দীপকে গ্রেফতার, দুর্গাপুজোয় মোদীর মূর্তি…! আজকের সেরা ১০ খবর (১৬ অক্টোবর)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ অক্টোবর, শুক্রবার। অভিজিৎ দীপকে গ্রেফতার, দুর্গাপুজোয় মোদীর মূর্তি, কামারকুন্ডুতে যাত্রী বিক্ষোভ ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) দেবী দুর্গার সামনে মোদীর মূর্তি

দুর্গাপুজো ঘিরে এবার নয়া বিতর্ক। মুর্শিদাবাদের বহরমপুরের একটি দুর্গাপুজোয় দেবী দুর্গার পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূর্তি বসানোকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। খাগড়া শ্মশানঘাটের এই পুজো বর্তমানে ৬১ তম বর্ষে পা দিয়েছে। সেই পুজোর থিম ভারত ভাগ্যবিধাতা। সেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর মূর্তির হাতে রয়েছে ফুলসহ পুজোর থালি, যা মণ্ডপের সাজসজ্জায় এবার আলাদা মাত্রা যোগ করেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) বাড়ি থেকে গ্রেফতার অভিজিৎ দীপকে

তিরঙ্গা ওড়াও কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই নিজের বাড়ি থেকে গ্রেফতার সিজেপির প্রধান অভিজিৎ দীপকে। আজ কনট প্লেসে এই কর্মসূচির ঘোষণা করেছিল সিজেপি। তবে সেই মিছিলে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর সময় তাঁকে আটক করে দিল্লি পুলিশ। উল্লেখ্য, আগেই তিনি আশঙ্কা করেছিলেন যে তাঁকে আটক করা হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হল। চলতি সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার গ্রেফতার হয়েছেন অভিজিৎ। এর আগে মুম্বাই থেকে দিল্লিতে আসা মাত্রই বিমান থেকে তাঁকে আটক করা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) সিপিএমের বুকস্টল নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের

দুর্গাপুজোয় সিপিএমের বুক স্টল নিয়ে এবার বড় সিদ্ধান্ত হাইকোর্টের। অভিযোগ উঠছে, একাধিক জায়গায় তাদের স্টল ভাঙচুর করা হয়েছে। এমনকি কোথাও আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিরাট রায় দিল হাইকোর্ট। আদালত জানিয়েছে, রাস্তার ধারে অনুমতি ছাড়া কোনও স্টল রাখা যাবে না। অনুমতি না থাকলে কারও স্টলের প্রয়োজন নেই। আইন সকলের জন্যই সমান। সেই সূত্রে বনগাঁর প্রত্যেকটি স্টল এবার তুলতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) ২৭ অক্টোবর ডিএ মামলার পরবর্তী শুনানি

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। প্রশান্ত কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হলেও আজ পিছিয়েছে দিনক্ষণ। এ বিষয়ে কর্মী সংগঠনের আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন যে, আগামী ১৪ ডিসেম্বর কমিটি আমাদের সঙ্গে ফিজিক্যালি বসবে বলে তারা রিপোর্টে জানিয়েছেন। তবে আগামী ২৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। সেই দিনই বদলাতে পারে কর্মচারীদের ভাগ্য। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) হাবরা ও কল্যাণী থেকে দিঘা যাওয়ার নতুন বাস

এবার হাবরা থেকে এক বাসে যাওয়া যাবে দিঘা। হাওড়া থেকে দিঘা এবং দিঘা থেকে কল্যাণী যাওয়ার বাস পরিষেবা চালু করল জনপ্রিয় পরিষেবা সংস্থা বাসন্তী। এতে রয়েছে সিটার এবং স্লিপার কোচ। এমনকি বায়ো টয়লেটের সুবিধা পর্যন্ত পাওয়া যাবে। হাওড়া থেকে ছাড়বে রাত ১০:১০ নাগাদ। অন্যদিকে দিঘা থেকে ছাড়বে ঠিক সকাল ৮:৫০ মিনিট নাগাদ। যাত্রীরা অনলাইনে সরাসরি টিকিট কেটে নিতে পারবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) বিকাশরঞ্জনকে ফোন করে খুনের হুমকি

এর আগে একবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা হয়। তবে গত ১৫ অক্টোবর রাত ১০:৪৭ মিনিট নাগাদ একটি অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোনের ওপারে থাকা এক ব্যক্তি নিজেকে সুকান্ত মন্ডল বলে পরিচয় দিয়ে বিকাশের মায়ের সম্বন্ধে কুৎসিত ইঙ্গিত করেন বলে অভিযোগ। এমনকি পরিবারের সদস্যদের খুনের হুমকি দিয়েছিলেন তিনি। সেই সূত্রে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছেন বিকাশ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) পুকুর থেকে উদ্ধার ৫ ফুটের বিরল সোনালী সাপ

পুকুরে মাংস ধুতে গিয়ে উদ্ধার হলুদ রঙের সাপ। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জে। পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ৫ ফুট লম্বা সোনালী রঙের একটি বিরল সাপ। গতকাল বৃহস্পতিবার সকালে পুকুরে মাংস ধুতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা বাবুরাম মণ্ডল। সেই সময় আচমকা পুকুরের জল থেকে ওই সাপটি তাঁর দিকে এগিয়ে আসছিল। পরে সাপটিকে ধরার জন্য মাংস ফেললে সাপটিকে আটক করা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) হাওড়া ডিভিশনে একাধিক স্পেশাল লোকাল ট্রেন

হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই অনুযায়ী, দুর্গাপুজোর ছুটির দিনগুলোতে ভিড় সামাল দিতে ১৭ থেকে ২১ অক্টোবর বিশেষ ট্রেন চলবে। বর্ধমান থেকে হাওড়া, ডানকুনি-বর্ধমান ও হাওড়া ভায়া ব্যান্ডেল, ব্যান্ডেল এবং হাওড়া, তারকেশ্বর ও শেওড়াফুলি, ব্যান্ডেল ও নৈহাটি এবং হাওড়া-চন্দনপুর স্টেশনের মধ্যে এই ট্রেনগুলো চলবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ

বিএসএফের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ। জানা গিয়েছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আশাবাড়ি সীমান্তে মাদক উদ্ধার অভিযানে নেমেছিল বাংলাদেশের পুলিশ কর্মী। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত দশটা নাগাদ বাংলাদেশের শশীদল ইউনিয়নের কাছে সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে পাকড়াও করে বিএসএফ। তাঁরা যথাক্রমে এএসআই এবং পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলে খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) কামারকুন্ডে যাত্রী বিক্ষোভ

সাত সকালে চরম বিভ্রাট। ট্রেনের অস্বাভাবিক দেরিতে চলা নিয়ে এবার ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ যাত্রীরা। আজ কামারকুন্ড স্টেশনে বন্দে ভারত ট্রেনকে আটকে রেখে বিক্ষোভ দেখান আমজনতা। আপ ২২৫০৩ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস নির্ধারিত সময়ের তুলনায় অনেকটাই দেরিতে চলছিল বলে অভিযোগ। দুপুর ২:৩৫ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও ট্রেনটি আসে আজ ভোর ছয়টায়। সেই কারণেই হ্যাপা পোহাতে হয় যাত্রীদের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment