=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আরামে বিশ্রাম করতে পারবেন যাত্রীরা, মালদা টাউন স্টেশনে তৈরি হল স্লিপিং পডস

আনিষা চৌধুরী, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) মরশুমে অনেকেই বাড়ি ফেরেন, ঠাকুর দেখতে যান। ফলে স্বাভাবিকভাবেই ট্রেনযাত্রীদের ভিড়ও বাড়ে। দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সময় অনেককেই দীর্ঘক্ষণ স্টেশনে বসে অপেক্ষা করতে হয়। সঠিক সময়ে ট্রেন ধরতে সময়ের অনেক আগেই স্টেশনে পৌঁছাতে হয় যাত্রীদের। সেই মুহূর্তে একটু বিশ্রামের জায়গা পাওয়া যাত্রীদের কাছে বড় স্বস্তির বিষয়। এই উদ্দেশ্যেই মালদা (Malda) টাউন রেলস্টেশনে (Railway Station) যাত্রীদের বিশ্রাম নেওয়ার সুযোগ করে দিতে স্লিপিং পডস বা ঘুম ও বিশ্রামের বিশেষ ব্যবস্থা তৈরির উদ্যোগ সামনে এসেছে।

কোথায় তৈরি হয়েছে এই স্লিপিং পডস?

রেলওয়ের টেন্ডার সংক্রান্ত তথ্য অনুযায়ী, মালদা টাউন স্টেশনের বুকিং অফিসের উপরে অবস্থিত পুরনো পিআরএস ভবনের প্রথম তলায় প্রায় ২,২৪৫.৯২ বর্গফুট জায়গায় এই স্লিপিং পডস ব্যবস্থা তৈরি করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা-সহ এই ব্যবস্থা তৈরি, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য টেন্ডার প্রকাশ করা হয়েছিল। ফলে স্টেশনে যাত্রীদের বিশ্রামের পরিকাঠামোয় যে বেশ কিছুটা উন্নতি ঘটেছে তা বলাই বাহুল্য।

স্লিপিং পডস বলতে সাধারণত এমন ছোট, নির্দিষ্ট বিশ্রামের জায়গাকে বোঝায়, যেখানে যাত্রীরা অল্প সময়ের জন্য আরাম করতে বা ঘুমিয়ে নিতে পারেন। বিশেষ করে যাঁদের ট্রেন ধরতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, তাঁদের জন্য এই ধরনের ব্যবস্থা ভীষণ উপযোগী হয়ে উঠতে পারে। মালদা টাউন স্টেশনের এই নতুন ব্যবস্থাটি দূরপাল্লার যাত্রীদের পাশাপাশি রাতের ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীদেরও অনেক সুবিধা দেবে।

আরও পড়ুন: চুঁচুড়ায় ভিন্ন বস্ত্র বিতরণ! বাড়ি গিয়ে ডেকে পুজোর নতুন পোশাক তুলে দিলেন বিজেপি কর্মীরা

দুর্গাপুজোর সময় মালদা টাউন স্টেশনে যাত্রীদের চাপ বাড়ার সম্ভাবনার কথা মাথায় রেখে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তবে ঠিক কী কী পরিষেবা থাকবে, তার ভাড়া কত হবে এবং বুকিং কীভাবে করা যাবে, সে সম্পর্কে নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি।

Leave a Comment