=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

উঁচু পাহাড়ের গা বেয়ে নেমে আসছে জলধারা, বর্ষায় ঘুরে আসুন ‘ওড়িশার মিনি থাইল্যান্ড’ থেকে

অনন্যা সরকার, কলকাতা: শহরের কংক্রিটের জঙ্গল ছেড়ে প্রকৃতির বুকে দু দন্ড সময় কাটাতে চান? প্রকৃতিপ্রেমী ও ট্রেকারদের জন্য উপযুক্ত একটি অফবিট টুরিস্ট ডেস্টিনেশন (Offbeat Destination) আজ জানাবো। এটি হল ওড়িশার বারগড় জেলার অপূর্ব সুন্দর জলপ্রপাত, রানিচুয়ান (Ranichuan Waterfall)। বারগড় শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কুসমুদা গ্রামের কাছে, ডেব্রিগড় বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে সবুজে ঘেরা পরিবেশে এটি অবস্থিত। পাহাড়ের বিশাল সব পাথুরে খাঁজ বেয়ে নেমে আসা এর মনোরম নীল-সবুজ জলধারাটিকে অনেক পর্যটক ‘ওড়িশার মিনি থাইল্যান্ড’ (Mini Thailand of Odisha) বলে ডাকেন। আজকের এই প্রতিবেদনে ওড়িশায় এই স্বল্প পরিচিত টুরিস্ট স্পটটির সর্ম্পকে বিস্তারিত তথ্য থাকছে আপনার জন্য। তাহলে আর দেরি কেন, আসুন দেখে নিই। 

রানিচুয়ানের অপূর্ব নীল-সবুজ জলধারা 

অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রকৃতি ট্রাভেল ভ্লগার, ফটোগ্রাফার এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে রানি চুয়ান ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। রানিচুয়ানের সবচেয়ে আকর্ষনীয় দিকটি হল এর বিরল প্রাকৃতিক ভূ-প্রকৃতি। আশেপাশের পাহাড়ের ১০০ কিলোমিটার উচ্চতা থেকে নেমে আসা মরশুমি পাহাড়ি ঝর্ণাধারাটি প্রায় ১ কিলোমিটার দীর্ঘ পাথুরে মালভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়ে নীচের সবুজ উপত্যকায় গিয়ে মিশেছে। পাহাড়, জলধারা ও মনোরম প্রকৃতির অপূর্ব সামঞ্জস্যে মিলেমিশে একাকার হয়ে গেছে রানিচুয়ান।

আরও পড়ুন: মালদায় সমুদ্র সৈকতের আমেজ, ঘুরে আসুন ‘উত্তরবঙ্গের দিঘা’ ভাটরা বিল থেকে

স্থানীয় লোককথায় প্রচলিত রয়েছে, একসময় রাজপরিবারের রানী ও তাঁর সঙ্গীরা এখানে স্নান করতেন, সেই থেকেই নাম হয়েছে রানিচুয়ান। তবে এই কাহিনির ঐতিহাসিক প্রমাণ সীমিত। বর্ষার সময় এই জলপ্রপাতের জলধারা সবচেয়ে সুন্দর হয়। রানিচুয়ানের মূল জলপ্রপাতের পাশাপাশি নীলচে সবুজ প্রাকৃতিক জলাধার মন কেড়ে নেয় পর্যটকদের। এছাড়াও, আশপাশে রয়েছে জঙ্গল ও প্রাকৃতিক গুহা। এখানে বেড়াতে এলে কাছাকাছির মধ্যে নালিচুয়ান, বড়বাখরা এবং আপখোল জলপ্রপাতের পাশাপাশি ডেব্রিগড় অভয়ারণ্যের বনাঞ্চল ঘুরে দেখতে পারেন।

আরও পড়ুন: সোনাঝুড়ির হাটের কাছে লুকোনো ঝর্না! ঘুরে আসুন বর্ষায়, কীভাবে যাবেন জেনে নিন

কীভাবে যাবেন?

কলকাতা থেকে রানিচুয়ান যাওয়ায় জন্য হাওড়া/শালিমার স্টেশন থেকে ট্রেন ধরে সম্বলপুর বা বারগড় রোডে নামতে হবে। সময় লাগবে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা। সেখান থেকে বাস বা ক্যাব নিয়ে বারগড় প্রধান শহরে পৌঁছানো যায়। বারগড় থেকে ভাটলি হয়ে অম্বভোনা রোডের দিকে এগিয়ে সুকুদা চৌক পার হয়ে ডান দিকে নালিচুয়ান গ্রামের রাস্তা ধরে রানিচুয়ান পৌঁছানো যায়। এর মূল জলপ্রপাতটি দেখার জন্য জঙ্গলের পথে অল্প ট্রেক করতে হয়। রানিচুয়ান ভ্রমণের জন্য উপযুক্ত সময় হল জুলাই থেকে সেপ্টেম্বর মাস।

Leave a Comment