=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

উড়বে প্রতিপক্ষের ঘুম! এবার রিয়াল মাদ্রিদে খেলা ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 25 জুলাই ডার্বি দিয়ে শুরু হবে ডুরান্ড কাপের (Durand Cup) যাত্রা। তার আগে নতুন কোচ হিসেবে আন্তোনিও লোপেজ হাবাসের নাম ঘোষণা করে ফেলেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। নতুন পথপ্রদর্শকের হাত ধরে আগামী দিনগুলিতে সাফল্যের ধারা অব্যাহত রাখতে চায় ISL চ্যাম্পিয়নরা। এমতাবস্থায়, ট্রান্সফর মার্কেটে বড় চমক দিল লাল হলুদ। জল্পনা বেড়েছিল আগেই, এবার স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার দানি রামিরেজকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল।

বাড়ল লাল হলুদের শক্তি

2008 সালে রিয়াল মাদ্রিদের যুব অ্যাকাডেমিতে যোগ দিয়ে ফুটবল পায়ে নিজেকে ঘষে মেজে একেবারে যোগ্য তৈরি করে ফেলেছিলেন রামিরেজ। এরপর সেখান থেকে রিয়াল মাদ্রিদের সি দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। সেটাই ছিল তাঁর সিনিয়র ফুটবলের অভিষেক মুহূর্ত। পরবর্তীতে ইন্টারন্যাসিওনাল দে মাদ্রিদের মতো একাধিক নামজাদা ক্লাবের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন এই ফুটবলার।

এছাড়াও পোল্যান্ডের ফুটবলে প্রবেশ করে দেশটির শীর্ষ লিগে একস্ট্রাক্লাসাও জিতেছিলেন রামিরেজ। পরবর্তীতে একাধিক ক্লাব ঘুরে 2025 সালে ভারতীয় ফুটবলে সম্ভাব্য সাফল্যের গন্ধ পেয়ে ছুটে এসেছিলেন দানি। যোগ দিয়েছিলেন শক্তিশালী দল পাঞ্জাব এফসিতে। এরপর থেকে ভারতীয় এই ক্লাবের হয়ে নিজের ক্ষমতা প্রদর্শন করেছেন স্প্যানিশ তারকা। গত ইন্ডিয়ান সুপার লিগে ফুটবল পায়ে তাঁর ধারাবাহিক পারফরমেন্স নজরে এসেছিল লাল হলুদ কর্তাদের। বলা চলে সেখান থেকেই ইস্টবেঙ্গলের রাডারে চলে এসেছিলেন এই ফুটবলার।

অবশ্যই পড়ুন: শুরু হল দলবদল! বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ

বেশ কিছু সূত্র মারফত মাঝে শোনা গিয়েছিল, এই স্প্যানিশ তারকা যোগ দিতে পারেন লাল হলুদে। যদিও সেই খবর দীর্ঘস্থায়ী হয়নি। তবে মাঝে একটানা বিরতি কাটিয়ে এবার পূর্ণতা পেল সেই সম্ভাবনা। কার্যত নতুন কোচের কাছ থেকে পরামর্শ নিয়েই স্প্যানিশ ফুটবলারকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কর্নার থেকে নিখুঁত শট টেনে গোল করা থেকে শুরু করে ছোট ছোট পাস খেলে গোল করতে অ্যাসিস্ট করা সবেতেই পটু এই ফুটবলার। এক কথায় বলাই যায়, প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে ইস্টবেঙ্গলের সাফল্যের খাতায় নতুন অক্ষর জুড়তে তৈরি দানি।

Leave a Comment