=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

উত্তরবঙ্গের সাথে জঙ্গলমহলকে জুড়ে দিল পুরুলিয়া-শিলিগুড়ির বাস, জানুন রুট ও সময়সূচি

অনন্যা সরকার, পুরুলিয়া: দক্ষিণ ও উত্তরবঙ্গ সংযোগকারী পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ বাস পরিষেবায় প্রায় প্রতি সপ্তাহেই নতুন নতুন রুট যুক্ত হচ্ছে। কিছুদিন আগেই নদীয়ার চাপ দেহ থেকে শিলিগুড়ি রুটে এসি বাস চালু হয়েছে। আর এবার পুরুলিয়ার বান্দোয়ান থেকে শিলিগুড়ি পর্যন্ত (Purulia Siliguri Bus) নতুন এসি স্লিপার বাস (AC Sleeper Bus) চলাচল শুরু হল। উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের মধ্যে সংযোগকারী এই বাস নির্ভরযোগ্য ও আরামদায়কভাবে প্রতিদিন পরিষেবা দেবে। আসুন তাহলে নতুন বাসটির রুট, সময়সূচি ও সুযোগ-সুবিধাগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। 

বান্দোয়ান শিলিগুড়ি বাস পরিষেবার সময়সূচি ও রুট

পুরুলিয়ার পাহাড়ী এলাকা, বান্দোয়ান থেকে শিলিগুড়িগামী এই নতুন জয় মা দুর্গা এসি স্লিপার বাস প্রতিদিন চলবে। এটি বান্দোয়ান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে ছাড়বে বিকেল ৩:০৫ মিনিটে। আর শিলিগুড়ি থেকে বান্দোয়ান আসার জন্য বিকেল ৩:০৫ মিনিটেই রওনা দেবে বাসটি। 

আরও পড়ুন: হাসপাতালে কটি বেড খালি তা জানা যাবে AI-র মাধ্যমেই, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

এই বাস যাবে ভায়া বান্দোয়ান – মানবাজার – হাতিরামপুর – বাংলা – পুয়াবাগান – বাঁকুড়া – দুর্গাপুর – বোলপুর – মোরগ্রাম – ফারাক্কা – ডালখোলা – কিষানগঞ্জ –  শিলিগুড়ি। এই বাসে এসি স্লিপার কোচের সাথে মিলবে এয়ার সাসপেনশনের সুবিধা। রাতে আরামদায়ক যাতায়াতের জন্য বাসটি উপযুক্ত হবে। জঙ্গলমহল থেকে সরাসরি শিলিগুড়ি যাওয়া এখন আরও সহজ করে তুলেছে এই বাস পরিষেবা। 

আরও পড়ুন: এদের ১০ হাজার টাকা মাসিক ভাতা, সরকারি বাস ও হাসপাতাল ফ্রি! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে চালু হয়েছে মাহেক ট্রান্সপোর্টের চকদহ – শিলিগুড়ি বাস পরিষেবা। এই এসি বাসে বায়ো টয়লেটের ব্যবস্থাও রয়েছে। এই বাসটি চাকদহ বাসস্ট্যান্ড থেকে সন্ধ্যা ৭ টায় ছাড়ে, আর শিলিগুড়ি জংশন থেকে চাকদহের উদ্দেশ্যে সন্ধ্যা ৭:৩০ মিনিটে রওনা দেয়। বাসটিতে অগ্রিম সিট বুকিং-এর জন্য সরাসরি বাস অপারেটরের সাথে ফোন করে যোগযোগ করার পাশাপাশি অনলাইনেও বুক করা যায়। 

Leave a Comment