=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

উত্তাল হবে ৮ জেলা, দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের হাতছানি! বঙ্গোপসাগর তৈরি নয়া বিপদ

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার আকাশে আবারও দুর্যোগের ঘনঘটা। মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের দাপটে ভিজছে একের পর এক জেলা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি করা হয়েছে লাল, কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উপকূলে আরও একটি নিম্নচাপের (Nimnochap) সৃষ্টি হয়েছে। যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের ওপর দিয়ে এই নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাবে বটে তবে দক্ষিণবঙ্গকে রেহাই দেবে না।

বাংলায় প্রবল বর্ষণের পূর্বাভাস

আবহাওয়া অফিস তাদের নিয়মিত বুলেটিনে জানিয়েছে যে ১ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে ২৯ জুন দক্ষিণ ২৪ পরগনা এবং ৩০ জুন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হুগলিতে খুব ভারী বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুনঃ ফের নিম্নচাপ! প্রবল বর্ষণে আগামীকাল থেকেই বদলে যাবে আবহাওয়া, সতর্কতা দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গের কথা বললে, উপ-হিমালয় জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ১ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত ডিভিসির জল ছাড়ার জেরে বাংলার বহু জেলায় প্লাবন দেখা দিয়েছিল। তবে সেই সমস্যা মিটতে না মিটতে বাংলায় আরও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকবে বঙ্গোপসাগর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। অবস্থান করছে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের উপর। রবিবার দিনভর মেঘলা থাকবে আকাশ। বৃষ্টি হবে কলকাতাতেও।

উত্তাল থাকবে বঙ্গোপসাগর

বুলেটিনে বলা হয়েছে, ২৯ জুন থেকে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩৫-৪৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে। আইএমডি ২৯ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল বরাবর এবং এর বাইরে সমুদ্রে না যাওয়ার জন্য জেলেদের পরামর্শ দিয়েছে।

Leave a Comment