=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

উলটপুরাণ, রাশিয়ার সবচেয়ে বড় পেট্রোল রপ্তানিকারক দেশ হয়ে উঠল ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ যেন পুরো উলটপুরাণ। এতদিন ভারত সহ একাধিক দেশকে জ্বালানি সরবরাহ করে আসা রাশিয়া (Russia) অভ্যন্তরীণ জ্বালানি সংকটে ভুগছে (Russia Petrol Crisis)। আর ঠিক সে কারণেই এবার বিদেশ থেকে পেট্রোল সহ অন্যান্য জ্বালানি পণ্য আমদানি বাড়িয়েছে মস্কো। ঠিক সেই সূত্র ধরেই, রাশিয়ার সবচেয়ে বড় পেট্রোল রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে ভারত (India Petrol Export)। গত দুই মাসে প্রায় 10 লাখ ব্যারেল গ্যাসোলিন বন্ধু দেশটিকে পাঠিয়েছেন নয়া দিল্লি। এমনটাই বলছে, জ্বালানি বিশ্লেষণকারী সংস্থা ভর্টেক্সার রিপোর্ট।

পেট্রলের জন্য ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ল রাশিয়া!

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়িয়ে ব্যাপক ক্ষতি হয়েছে রাশিয়ার। ইউক্রেনের একের পর এক ড্রোন হামলায় ব্যাহত হয়েছে রাশিয়ার তেল শোধনাগারগুলির কর্মকাণ্ড। যার কারণে রাশিয়া জুড়ে জ্বালানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায়, বন্ধুর পাশে দাঁড়িয়েছে ভারত। ভর্টেক্সার রিপোর্ট বলছে, আগস্ট মাসে সমুদ্রপথে রাশিয়ার দৈনিক গ্যাসোলিন আমদানি 1 লাখ 25 হাজার ব্যারেল হয়ে গিয়েছে।

ওই রিপোর্ট অনুযায়ী, এ মাসে রাশিয়াকে মূলত তিনটি দেশ সবচেয়ে বেশি পেট্রোল রপ্তানি করেছে। আর সেই তালিকায় সবার উপরে নাম রয়েছে ভারতের। জানা গিয়েছে, গুজরাতের নায়রা এনার্জির তেল শোধনাগার থেকে সোজা সমুদ্রপথে রাশিয়ায় গিয়েছে পেট্রোল। বলে রাখা প্রয়োজন, এই শোধনাগারের অর্ধেক মালিকানা রয়েছে রাশিয়ার সংস্থার হাতে। জানলে অবাক হতে হয়, গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া থেকে যেখানে দৈনিক 10 লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছিল ভারত সেখানে সেই পরিমাণটা জুন-জুলাই মাসে গিয়ে দাঁড়ায় 26 লাখেরও বেশি অঙ্কে।

তবে মজার বিষয়, একটা সময় ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির অর্ধেকেরও বেশি আসত রাশিয়া থেকে। মনে করা হচ্ছে, রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানির পর সেই তেল ব্যবহার করে ভারতের শোধনাগারে গ্যাসোলিন উৎপাদন করা হয়েছিল। পরে দেশেরই সেই সব গ্যাসোলিন বা পেট্রোল পাঠানো হচ্ছে রাশিয়ায়। এক কথায় রাশিয়ার থেকে তেল কিনে সেই তেলই আবার রাশিয়াকে বিক্রি করছে ভারত।

আরও পড়ুন: বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভুদের এবার বাঁচাবে ভারত!

ওই সংস্থার রিপোর্ট বলছে, আগস্ট মাসে রাশিয়ার মোট পেট্রোল আমদানি 55 শতাংশ অর্থাৎ 2 লাখ 60 হাজার ব্যারেল গিয়েছে অনুমোদিত চালানোর মাধ্যমে। সব মিলিয়ে বলাই যায়, কঠিন সময়ে বন্ধু রাশিয়ার পাশে দাঁড়াচ্ছে ভারত। তবে অনেকেই আশঙ্কা করছেন, রাশিয়াকে পেট্রোল দিতে গিয়ে পরবর্তীতে পরিস্থিতি বেগতিক হলে ভারতে পেট্রোলের আকাল দেখা দেবে না তো! জানিয়ে রাখা প্রয়োজন, গত জুলাই এবং চলতি আগস্ট মাসে মোট এখনও পর্যন্ত রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগারে 32টি হামলা হয়েছে। যার কারণে অভ্যন্তরীণ তেল সংকট দেখা দিয়েছে দেশটিতে।

Leave a Comment