=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এই দিক থেকে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন বৈভব সূর্যবংশী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) মতো এত কম বয়সে ভয়ডরহীন ক্রিকেট খেলার নজির বোধহয় আর কেউ রাখতে পারেননি। বিহারের এই কিশোর প্রতিভা যেভাবে দিন দিন ব্যাট হাতে নিজের ক্ষমতা জাহির করছেন তাতে টিম ইন্ডিয়ায় জায়গা পেতে বোধহয় আর বেশি দিন অপেক্ষা করতে হবে না 15 বছরের এই ক্রিকেটারকে। আজ পর্যন্ত চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 9 ইনিংস খেলে 400 রান পূর্ণ করে ফেলেছেন তিনি। এবার বৈভবের হাতে সুযোগ রয়েছে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে ওঠার। কিন্তু কীভাবে?

বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন বৈভব সূর্যবংশী

সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অর্থাৎ একেবারে অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার নিরিখে বিশ্বের এক নম্বর প্লেয়ার পাকিস্তানের হাসান রাজা। মাত্র 14 বছর 227 দিন বয়সে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। একইভাবে 15 বছর 116 দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন বাংলাদেশের মোহাম্মদ শরীফ। সবচেয়ে অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা প্লেয়ারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে বৈভব সূর্যবংশীর হাতে।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করতে হলে ন্যূনতম বয়স 15 বছর হওয়া দরকার। গত মার্চ মাসেই 15 বছরের সিঁড়িতে পা রেখেছেন বৈভব সূর্যবংশী। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই হয়তো টিম ইন্ডিয়ায় নিজের জায়গা করে নিতে পারেন বৈভব সূর্যবংশী। আর সেটা হলে 15, 116 দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান মোহাম্মদ শরীফের রেকর্ড গুঁড়িয়ে দেবেন তিনি। তিনিই হয়ে উঠবেন বিশ্বের দ্বিতীয় নতুন ব্যাটার।

অবশ্যই পড়ুন: মে মাসে ঝটকা, প্রায় ১০০০ টাকা বাড়ল LPG সিলিন্ডারের দাম! কলকাতায় কত হল?

উল্লেখ্য, বৈভব যদি এবছর টিম ইন্ডিয়ায় জায়গা করে নেন সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে অল্প বয়সে অভিষেক করার মধ্য দিয়ে ক্রিকেটের ঈশ্বর হিসেবে পরিচিত সচিন তেন্ডুলকরের রেকর্ডও সহজেই ভেঙে ফেলবেন তিনি। আর সেই সূত্রেই সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ভারতের প্রথম ক্রিকেটার হয়ে উঠবেন বিহারের ভূমিপুত্র।

Leave a Comment