=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এই শেয়ার বিনিয়োগকারীদের ৫১০০% রিটার্ন দিয়ে মালামাল করল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজার (Stock Market) ধাক্কা খাওয়ার পর মঙ্গলবার ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বেশ কিছু শেয়ার। সেই তালিকায় রয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ারও। আজ এই সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় 3 শতাংশেরও বেশি বেড়ে 3,200 টাকায় বন্ধ হয়েছিল। আগামীকাল অর্থাৎ বুধবার BSE এর শেয়ার নিফটি ফিফটি সূচকে প্রবেশ করতে চলেছে। এমতাবস্থায়, বহু বিনিয়োগকারী এই সংস্থার শেয়ারের (Multibagger Stock) দিকে নজর রাখছেন। তবে যদি একটু অতীতে ফিরে যাওয়া যায় তবে জানা যাবে, এই শেয়ার থেকে বিগত ছয় বছরে 5,100 শতাংশেরও বেশি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।

5100% রিটার্ন নিয়ে মালামাল বিনিয়োগকারীরা

আগামীকাল বোম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার নিফটি ফিফটি ইনডেক্সে যুক্ত হয়ে গেলেই বিপুল সংখ্যক শেয়ার বিক্রি হয়ে যেতে পারে একেবারে ঝড়ের গতিতে। অ্যাক্সিস ক্যাপিটাল অনুমান করছে, বিভিন্ন ইনডেক্স ফান্ড এই সংস্থার 1 কোটি 57 লাখ শেয়ার কিনে নিতে পারে। এছাড়াও বহু খুচরো বিনিয়োগকারী এই শেয়ারে প্রথমবারের জন্য বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের পরিমাণ বাড়াতে পারেন পুরনো বিনিয়োগকারীরাও। আর হবে নাই বা কেন, বিগত বছরগুলিতে এই সংস্থার শেয়ার থেকে বিপুল রিটার্ন পেয়েছেন ইনভেস্টররা।

তবে বলে রাখা প্রয়োজন, বেশ কিছু ব্রোকারেজ সংস্থা এই শেয়ারটিকে আন্ডারপারফর্ম রেটিং দিয়েছে। কিছু সংস্থা আবার এই শেয়ারটিকে হোল্ড রেটিং দিয়েছে। নুভামা গত মাসে এই সংস্থার শেয়ারের টার্গেট প্রাইস বেশ খানিকটা কমিয়ে দিয়েছিল। এর ফলে এই শেয়ারটিতে বিনিয়োগ করা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। তবে যদি এর বিগত বছরগুলির রিটার্নের কথা বলা যায় সে ক্ষেত্রে শেয়ারটি থেকে 6 বছরে 5100 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা

আরও পড়ুন: “ভারতের পিছিয়ে আসা উচিত” ওয়ার্নিং দিলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

2020 সালের অক্টোবর মাসে এই শেয়ারের দাম ছিল 60 টাকার থেকে কিছুটা বেশি, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে এই সংস্থার শেয়ারের দাম 3200 টাকা। গত পাঁচ বছরে এই শেয়ার থেকে 2225 শতাংশ রিটার্ন পেয়েছেন  বিনিয়োগকারীরা। এছাড়াও তিন বছরে 630 শতাংশ রিটার্ন মিলেছে। 52 সপ্তাহের মধ্যে এই শেয়ারের দাম সর্বোচ্চ 4446 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন 2035 টাকা 10  পয়সায় গিয়ে দাঁড়িয়েছিল।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment