=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এক দিনে দাম বাড়ল ৮.৩৫%, Meesho-র স্টকে এখন বিনিয়োগ না করলে পস্তাবেন!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হওয়া মাত্রই ফের ছন্দে ফিরেছে শেয়ার বাজার। আর তারপর থেকেই একে একে বেশ কিছু স্টক বা শেয়ারের দাম বাড়তে শুরু করেছে। মাঝে ধাক্কা খেলেও ফের মাথা চাড়া দিচ্ছে একাধিক স্টক। সেই তালিকায় রয়েছে ই-কমার্স সংস্থা Meesho র স্টকও(Meesho Stock)। আজ অর্থাৎ বৃহস্পতিবার এই সংস্থার একটি স্টকের দাম এক ধাক্কায় 8 শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীদের অনেকেরই দাবি, এখনই এই স্টকে বিনিয়োগ করে দেওয়া ভাল। কারণ আগামীতেও এর দাম বাড়বে।

ইস্যু করা দামের থেকে 55 শতাংশ বেড়েছে স্টকের মূল্য

শেয়ার বাজার কিছুটা চাঙ্গা হতেই ফের বিয়োগকারীদের বড় রিটার্ন দিতে শুরু করেছে বিভিন্ন ই-কমার্স সংস্থার স্টক। তবে সেইসব স্টকের মধ্যে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে Meesho Ltd। বলাই বাহুল্য, সাম্প্রতিক সময়ে এই স্টক বিনিয়োগকারীদের কিছুটা ধাক্কা দিলেও বৃহস্পতিবার ফের এর দাম লাফিয়ে বেড়েছে। আজ এই স্টকের দাম 8.35 শতাংশ বেড়ে 165.64 টাকা হয়েছিল। শেয়ারবাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত ওই দামের কাছাকাছি থেকেই ক্লোজ হয়েছে স্টকটি।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই সংস্থার স্টকগুলি তাদের ইস্যু করা দামের থেকে অন্তত 55 শতাংশ বেশি বেড়েছে। যেখানে এই স্টকের ইস্যু মূল্য ছিল 111 টাকা, প্রাথমিক দাম থেকে আজ এর দাম পৌঁছেছে 165 টাকারও উপরে। কয়েকজন অভিজ্ঞ বিনিয়োগকারী মনে করছেন আগামী কয়েক দিন খুব একটা সমস্যা না হলে এই স্টক আপার সার্কিট হিট করে থাকতে পারে। তাতে লাভের মুখ দেখতে পারেন বিনিয়োগকারীরা।

অবশ্যই পড়ুন: “সঞ্জয় অনেক কিছু জানে” আর জি কর কাণ্ডে এবার নতুন নির্দেশ কলকাতা হাইকোর্টের 

প্রসঙ্গত, CNBC TV18- এর রিপোর্টে দাবি করা হচ্ছে কয়েকজন বিশেষজ্ঞ এই স্টকটিকে বাই রেটিং দিয়েছেন। অর্থাৎ বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে এই স্টকে টাকা রাখার জন্য। তবে কেউ কেউ আবার এই স্টকে এখনই বিনিয়োগ না করে কিছুদিন হোল্ড করার পরামর্শ দিচ্ছেন। এর থেকে বোঝাই যাচ্ছে এই স্টকের দাম আগামীতে বাড়বে ঠিকই তবে কিছুটা ঝুঁকিও রয়েছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment