=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এক প্লেট ৫০০০ টাকা! রাজ্য সরকারের এলাহি আয়োজন দেখে কটাক্ষ বিরোধীদের

প্রীতি পোদ্দার, কলকাতা: মূল্যবৃদ্ধির চাপে দেউলিয়ার পথে হাঁটতে চলেছে মহারাষ্ট্র সরকার (Maharashtra Government)! রাজ্যের কোষাগার রীতিমত ফাঁকা, কিন্তু এতকিছুর পরেও আভিজাত্য বজায় রাখতে কুন্ঠা বোধ করতে চাইছে না প্রশাসন, তাই তো সরকারি অনুষ্ঠানে অতিথিদের খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। মাথা পিছু খরচ ৫০০০ টাকা খরচ করে রুপোর প্লেটে খাবার পরিবেশন অতিথিদের। খবর প্রকাশ্যে আসতেই ক্ষেপে উঠলেন বিরোধীরা।

ঘটনাটি কী?

সম্প্রতি মুম্বইয়ে পার্লামেন্ট এস্টিমেট কমিটির প্লাটিনাম জয়ন্তী সভার আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষেই রাজ্য সরকার দেশ জুড়ে প্রায় ৬০০ জন অতিথিকে আমন্ত্রণ করেছিল। আর সেই অনুষ্ঠানে দুই দিন ধরে চলেছিল। রীতিমত এলাহি খাওয়া-দাওয়া এবং পার্টির আয়োজন ছিল অতিথিদের জন্য।

আর এই দুই দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এদিকে এই অনুষ্ঠানে বিপুল এই খরচের খতিয়ান সামনে আসতেই চক্ষু চড়কগাছ সকলের। যার দরুন একের পর এক কটাক্ষের শিকার হতে হল মহারাষ্ট্র সরকারকে।

রুপোর প্লেটে খাবার পরিবেশন!

এক জনপ্রিয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই প্লাটিনাম জয়ন্তী সভার অনুষ্ঠানে ৬০০ জন অতিথিদের মাথা পিছু খাবারের খরচ পরেছিল ৫০০০ টাকা। এমনকি অতিথিদের বিশেষ অ্যাপায়নের জন্য খাবার পরিবেশন করা হয়েছিল রুপোর প্লেটে। যার জন্য অতিরিক্ত ৫৫০ টাকা প্রতি প্লেট হিসাবে ভাড়া নেওয়া হয়েছিল।

আর এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দল। তাঁদের অভিযোগ যেখানে রাজ্য প্রায় দেউলিয়া হয়ে পড়েছে সেখানে এই বাজে খরচ কি খুব প্রয়োজন ছিল?

দামি হোটেলের ব্যবস্থা

অন্যদিকে কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিয়র বলেন “ এইমুহুর্তে কৃষকদের ঋণ মকুব করা থেকে শুরু করে উন্নয়নমূলক প্রকল্পের বাজেটে কাটছাট ইত্যাদি করা হচ্ছে, কিন্তু শাসক দলের উৎসব এখন যেন থামতেই চাইছে না, সেক্ষেত্রে এত খরচের কী প্রয়োজন ছিল? শুধু অতিথিদের খাবার এবং রুপোর প্লেটের জন্য এলাহী খরচ নয়, তার সঙ্গে অনুষ্ঠানটি যেখানে আয়োজন করা হয়েছিল সেখানেও জাঁকজমকপূর্ণ ব্যবস্থা।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক সমাজকর্মী জানিয়েছেন যে, সেখানে ৪০ ফুটের ব্যানার, তাজ প্যালেস, ট্রিডেন্টের মতো দামি হোটেল, এসি ডাইনিং তাঁবু, ঝাড়বাতি, লাল কার্পেট বিছিয়ে সাধারণ মানুষ ও করদাতাদের পিছনে টাকা ওড়ানো হয়েছিল।

আরও পড়ুন: ১২ দিনেই পাসপোর্ট যাচাই! বিরল নজির গড়ল পুলিশ

কটাক্ষ বিরোধীদের

রাজ্যের শাসক জোট বিজেপি-শিবসেনাকে আক্রমণ করে কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিয়র বলেন, “যেখানে রাজ্য দেউলিয়া হওয়ার মুখে, সেখানে এসটিমেটস কমিটির মিটিংয়ে অতিথিদের রুপোর প্লেটে খাবার পরিবেশনের কী খুব দরকার ছিল? নাকি আদতে সবটাইলোকদেখানো নাটক?” যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে রাজ্য সরকারের তরফে কোনও বিবৃতি মেলেনি। এমনকি এই বিষয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি মন্ত্রীদের।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

1 thought on “এক প্লেট ৫০০০ টাকা! রাজ্য সরকারের এলাহি আয়োজন দেখে কটাক্ষ বিরোধীদের”

  1. কি আর করবে, মানুষের পকেট কাটা টাকায় খেয়ে মজা।

    Reply

Leave a Comment