=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এগোতে এগোতে একেবারে মগডালে ইস্টবেঙ্গল, এরই মাঝে খারাপ খবর মোহনবাগানে!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইন্ডিয়ান সুপার লিগে মন ভাল করা ফুটবল খেলছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। তার জোরেই বর্তমানে টুর্নামেন্টের পয়েন্ট তালিকার একেবারে মগডালে রয়েছে লাল হলুদ। মোহনবাগান রয়েছে দ্বিতীয় স্থানে। আসলে সাম্প্রতিক ম্যাচগুলিতে লাল হলুদ যেভাবে নিজেদের ক্ষমতা দেখিয়েছে তাতে বাগানকে পিছিয়ে পড়তে হতোই। যদিও গতকালের ম্যাচে পাঞ্জাব এফসির সামনে জয় তুলতে পারেনি ইস্টবেঙ্গল। গোলশূন্য ড্র নিয়েই শেষ করতে হয়েছে খেলা। এদিকে, মঙ্গলবার ইন্টার কাশীর বিরুদ্ধে ঘরের মাঠে নামছে সবুজ মেরুন। তার আগে খারাপ খবর বাগান শিবিরে!

মঙ্গলবারের ম্যাচে অনিশ্চিত দুই তারকা ফুটবলার

রবিবার গভীর রাতে ইন্টার কাশীর দায়িত্ব ছেড়েছেন আন্তেনিও লোপেজ হাবাস। ফলে আজ যুবভারতীতে কার্যত মাথার ছাদ হারিয়ে বাগানের বিরুদ্ধে মাঠে নামবে এই দল। এদিকে প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণে যাওয়ার আগে মোহনবাগানের অনুশীলনে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। সাইড লাইনে রিহ্যাব করলেন আপুইয়া, অনিরুদ্ধ থাপা। অন্যদিকে আলাদা করে কিছুক্ষণের জন্য অনুশীলন করতে দেখা গেল জেমি ম্যাকলারেনকেও।

বাগানের কিছু সূত্র দাবি করছে, মঙ্গলবার ম্যাকলারেনকে নামালেও অনিরুদ্ধ থাপা এবং আপুইয়াকে ছাড়াই নামতে হতে পারে মোহনবাগানকে। কারন আগের ম্যাচে চোট কাটিয়ে ফিরলেও ডার্বির কথা মাথায় রেখে এই দুই প্লেয়ারকে নিয়ে এখনই ঝুঁকি নিতে নারাজ বাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আজকের ম্যাচে এই গুরুত্বপূর্ণ দুই প্লেয়ারের না থাকা বাগানের জন্য বড় দুঃসংবাদ সে কথা বলার অপেক্ষা রাখে না।

অবশ্যই পড়ুন: “কাউকে রেয়াদ নয়” ক্রীড়ামন্ত্রী হতেই মেসি কান্ডের ফাইল চেয়ে পাঠালেন নিশীথ প্রামাণিক

উল্লেখ্য, চলতি ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে মোহনবাগানও নিজেদেরকে ছন্দে রাখার চেষ্টা করছে। দুই দলই চাইছে ডার্বির আগে নিজেদের শক্তি বাড়িয়ে রাখতে। ফুটবল মহলের কেউ কেউ মনে করছেন, এবারের ডার্বিই হয়ে উঠতে পারে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ভাগ্য নির্ধারণী ম্যাচ।

Leave a Comment